ঢাকা 4:25 am, Monday, 28 September 2026
শিরোনাম:
বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ বরিশালে সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ বরিশালসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ডিজেলের দাম বৃদ্ধির পর বরিশাল-ঢাকাসহ নৌরুটে বাড়ল লঞ্চ ভাড়া বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত
সর্বশেষ
বরিশালে আওয়ামী লীগের নৈরাজ্য-নাশকতা প্রতিরোধে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মোটরসাইকেল র‍্যালি বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে ডিবির অভিযানে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ১ বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ঢাকার যুবক গ্রেপ্তার বরিশাল জেনারেল হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর চাপ বরিশালে বউ-শাশুড়ির বিরোধে বৃদ্ধা নিহত, পুত্রবধূ গ্রেপ্তার ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,ইয়াবা-গাঁজাসহ আটক ৫ বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 04:10:09 am, Thursday, 13 August 2026
  • / 194 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

সুমন, ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী সাময়িক পরীক্ষায় সাতটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ ও পরিবার। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শহরের ফরিদপুর পট্টি-কাটপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম দীপ্রজিৎ পাল (১৬)। সে ঝালকাঠি পৌর শহরের ফরিদপুর পট্টি-কাটপট্টি এলাকার গৌতম পালের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিদ্যালয়ে সাময়িক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দীপ্রজিৎ সাতটি বিষয়ে অকৃতকার্য হয়। ফলাফল প্রকাশের পর মানসিকভাবে ভেঙে পড়ে সে। রাত ১২টার দিকে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা রাত ১টার দিকে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীপ্রজিতের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ হাসান জানান, প্রাথমিকভাবে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে মানসিক চাপ থেকে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মামলা না করার বিষয়ে লিখিত অঙ্গীকার দেওয়ায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থীদের মানসিক চাপের বিষয়টি সামনে

শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নিয়ে অতিরিক্ত মানসিক চাপ তৈরি না করে তাদের সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের সহানুভূতিশীল আচরণ করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। কোনো শিক্ষার্থী পরীক্ষার ফল নিয়ে ভেঙে পড়লে তাকে একা না রেখে পরিবারের সদস্য, শিক্ষক বা বিশ্বস্ত কোনো বড় মানুষের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো

প্রকাশের সময়: 04:10:09 am, Thursday, 13 August 2026