শিরোনাম:
সার্বশেষ
বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন
সংবাদকর্মী
- প্রকাশের সময়: 12:52:47 pm, Sunday, 20 September 2026
- / 29 Time View
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমনের বরিশাল আগমন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিণ ও মহানগর কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বরিশালে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিণ কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর কমিটির আহ্বায়ক মো. জুয়েল খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
ট্যাগ :



















