শিরোনাম:
সর্বশেষ
বরিশালে ডিবির অভিযানে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ১
সংবাদকর্মী
- প্রকাশের সময়: 09:12:25 pm, Saturday, 26 September 2026
- / 108 Time View
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন রামপট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল খান (৩৩) নামে এক যুবককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএমপি মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় রাসেল খানের হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক রাসেল খান বরিশালের এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা গ্রামের মো. সাখাওয়াত হোসেন খানের ছেলে।
বিএমপি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ট্যাগ :
























