ঢাকা 4:02 am, Sunday, 20 September 2026
শিরোনাম:

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 03:14:13 am, Sunday, 20 September 2026
  • / 21 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কোতোয়ালি থানা দল। ফাইনালে কাউনিয়া থানা দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা। এদিকে নারী বিভাগে কোতোয়ালি থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কাউনিয়া থানা দল।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিএমপির পুলিশ লাইন্স মাঠে আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

নারী বিভাগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কাউনিয়া থানা দল কোতোয়ালি থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাউনিয়া নারী দলের ঝর্ণা শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।

পরে পুরুষ বিভাগের ফাইনালে কোতোয়ালি থানা দল ৬৫-২৪ পয়েন্টে কাউনিয়া থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের ইমরান শ্রেষ্ঠ খেলোয়াড়ের ট্রফি অর্জন করেন।

টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ দল এবং শ্রেষ্ঠ খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ ছালেহ। এ সময় পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিএমপির এ আয়োজনের মধ্য দিয়ে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া

প্রকাশের সময়: 03:14:13 am, Sunday, 20 September 2026