ঢাকা 4:22 am, Sunday, 27 September 2026
শিরোনাম:
বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ বরিশালে সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ বরিশালসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ডিজেলের দাম বৃদ্ধির পর বরিশাল-ঢাকাসহ নৌরুটে বাড়ল লঞ্চ ভাড়া বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 11:18:36 pm, Saturday, 26 September 2026
  • / 79 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর বটতলা এলাকায় একটি ভবনে গোপন বৈঠক চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ দল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের পর বটতলা এলাকায় হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন পদধারী নেতা রয়েছেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কর্মসূচি প্রণয়নের জন্য তারা ওই ভবনে একত্র হয়েছিলেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুপুর ১২টার পর তারা ওই ভবনে জড়ো হন। আটক ব্যক্তিদের মোবাইল ফোনের তথ্য যাচাই ও ট্র্যাকিং করা হচ্ছে। তাদের মাধ্যমে নগরীতে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

পুলিশ জানিয়েছে, বৈঠকের প্রকৃত উদ্দেশ্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা তদন্তের পর স্পষ্ট হবে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক

প্রকাশের সময়: 11:18:36 pm, Saturday, 26 September 2026