নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৮৪০ টাকাসহ সৈয়দ সাইদুল ইসলাম সাগর (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বিএমপি মিডিয়া সেল জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুর দেড়টার দিকে কাউনিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া ১ নম্বর গলি দীঘির পাড় এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সৈয়দ সাইদুল ইসলাম সাগরের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক সাগরের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ

সংবাদকর্মীর নাম 
















