মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- প্রকাশের সময়: 04:15:06 pm, Thursday, 24 September 2026
- / 106 Time View
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নুরুজ্জামানকে (৩০) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এসআরবি-৮ ও এসআরবি-১১-এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসআরবি-৮-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার নুরুজ্জামান বরিশালের মুলাদী উপজেলার পূর্ব চর কুতুবপুর এলাকার মৃত আবুল হোসেন চৌকিদারের ছেলে।
এসআরবি-৮ সূত্রে জানা যায়, ২০১৯ সালে নুরুজ্জামানের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরবর্তীতে ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
























