শিরোনাম:
সর্বশেষ
বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মোটরসাইকেল র্যালি
সংবাদকর্মী
- প্রকাশের সময়: 12:30:47 am, Sunday, 27 September 2026
- / 34 Time View
নিজেস্ব প্রতিবেদক: শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মোটরসাইকেল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আকিউর রহমান লিমন ফকিরের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিটি ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাদের কথিত নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানান।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগ :
























