ঢাকা 4:22 am, Sunday, 27 September 2026
শিরোনাম:
বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ বরিশালে সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ বরিশালসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ডিজেলের দাম বৃদ্ধির পর বরিশাল-ঢাকাসহ নৌরুটে বাড়ল লঞ্চ ভাড়া বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে বউ-শাশুড়ির বিরোধে বৃদ্ধা নিহত, পুত্রবধূ গ্রেপ্তার

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 07:21:44 am, Saturday, 26 September 2026
  • / 97 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের আটহাজার গ্রামে পারিবারিক বিরোধের জেরে রুনু বেগম (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর পুত্রবধূ ফাতেমা বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঝগড়ার একপর্যায়ে ফাতেমা তাঁর শাশুড়ি রুনু বেগমকে ওড়না দিয়ে শ্বাসরোধ করেন। পরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফাতেমাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত রুনু বেগম আটহাজার গ্রামের খলিল পেশকারের স্ত্রী। গ্রেপ্তার ফাতেমা বেগমের বাবার বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। তাঁর স্বামী রেদওয়ান পেশকার পরিবহন চালক হিসেবে কাজ করেন এবং বর্তমানে ঢাকায় রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

কাউনিয়া থানা পুলিশ জানায়, ফাতেমা শ্বশুর-শাশুড়ির সঙ্গে গ্রামের বাড়িতে থাকতেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-মীমাংসাও হয়েছে।

নিহতের ছেলে কাওছার পেশকার জানান, বৃহস্পতিবার সকালে বাড়িতে তাঁর মা, ভাবি ও ভাবির সন্তান ছিলেন। তাঁর মায়ের সঙ্গে ফাতেমার কথা-কাটাকাটির একপর্যায়ে ঘটনা ঘটে।

কাওছারের ভাষ্য, রুনু বেগম ঘরের সামনে বসেছিলেন। ফাতেমা সামনে দিয়ে যাওয়ার সময় তাঁর গায়ে পা লাগাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ফাতেমা তাঁর মাকে ওড়না দিয়ে শ্বাসরোধ করেন বলে তিনি অভিযোগ করেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সনজিৎ চন্দ্র দাস জানান, ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ফাতেমাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে কাওছার পেশকার বাদী হয়ে ওই রাতেই থানায় হত্যা মামলা করেন।

ওসি আরও জানান, শুক্রবার ফাতেমাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর জবানবন্দি অনুযায়ী, ঝগড়ার সময় রুনু বেগম ওড়না দিয়ে ফাতেমার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন। তখন নিজেকে বাঁচাতে ফাতেমা তাঁর শাশুড়ির গলায় ওড়না পেঁচিয়ে ধরেন। একপর্যায়ে রুনু বেগমের মৃত্যু হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আদালতের নির্দেশে ফাতেমাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার নিহত রুনু বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালে বউ-শাশুড়ির বিরোধে বৃদ্ধা নিহত, পুত্রবধূ গ্রেপ্তার

প্রকাশের সময়: 07:21:44 am, Saturday, 26 September 2026