ঢাকা 3:56 am, Friday, 25 September 2026
শিরোনাম:
সর্বশেষ
বরিশালের আবাসিক হোটেল পুলবাগে রমরমা জুয়া-অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বরিশালে ‘নিউরন’ নামেই একাধিক নার্সিং কোচিং, শিক্ষার্থী বিভ্রান্তির অভিযোগ বরিশালসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ডিজেলের দাম বৃদ্ধির পর বরিশাল-ঢাকাসহ নৌরুটে বাড়ল লঞ্চ ভাড়া বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস পুকুরে, নিহত ১ বরিশাল কাউনিয়া থানার অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ যুবক আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

পর্ব - ১

বরিশালের আবাসিক হোটেল পুলবাগে রমরমা জুয়া-অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 08:02:15 pm, Thursday, 24 September 2026
  • / 139 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের খালপাড়ে অবস্থিত আবাসিক হোটেল পুলবাগকে ঘিরে জুয়া, মাদক বেচাকেনা ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে হোটেলটিতে এসব কর্মকাণ্ড চলে আসছে।

অভিযোগ রয়েছে, হোটেলটিতে প্রতিদিন বিপুল অঙ্কের টাকার জুয়ার আসর বসে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের একটি অংশ হোটেলটিকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে মাদক বেচাকেনা ও সেবনের কার্যক্রম চালাচ্ছে বলেও দাবি করা হয়েছে।

এ ছাড়া অল্প বয়সী নারীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে। এমনকি হোটেলটিতে ‘হানিট্র্যাপ’-সদৃশ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও করেছেন অভিযোগকারীরা।

আরো অভিযোগ রয়েছে হোটেল মালিক হিমুর তত্ত্বাবধানেই এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে যোগসাজশের কারণে দীর্ঘদিন ধরে হোটেলটিতে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

হোটেলটিতে জুয়া, মাদক ব্যবসা কিংবা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন হোটেল মালিক হিমু। তিনি বলেন, তার হোটেলে এ ধরনের কোনো কর্মকাণ্ড হয় না।

এদিকে বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে নীয়দের দাবি, হোটেলটিকে ঘিরে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারেরও দাবি জানিয়েছেন তারা।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

পর্ব - ১

বরিশালের আবাসিক হোটেল পুলবাগে রমরমা জুয়া-অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা

প্রকাশের সময়: 08:02:15 pm, Thursday, 24 September 2026