• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
৪৯ বছরে পা রাখল বিএনপি, বরিশালে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝালকাঠির তরুণীর হানিট্র্যাপ ও প্রতারনার ফাঁদ, শিক্ষার্থীর ৫ লাখ টাকা আত্মসাত! বরিশালে ডিবির অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরগুনায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণের, যুবক আটক বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের উদ্যোগ বিসিসির ১০ বছর আত্মগোপনেও রক্ষা হলো না, বরিশালের সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার বরিশালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের চরমোনাই বিশ্বাসের হাটে মাদক-কিশোর গ্যাং তৎপর, নেপথ্যে কারা? টিকটকে প্রেমের ফাঁদে বরিশালের সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা খোয়া বরিশাল গণপূর্তে ‘সিন্ডিকেটের’ অভিযোগ,লটারিতে কাজ পেয়েও ওয়ার্ক অর্ডার নয় বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, গুরুতরসহ আহত ৪ বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ভাটিখানার রোকেয়া আজিম সড়কে রাকিবের মাদক ব্যবসা জমজমাট বরিশাল গাইড ২০২৬: সর্বশেষ আপডেট বরিশালে ডিস ব্যবসার আড়ালে মাদক কারবার ও হানি ট্র্যাপের ফাঁদ বরিশালসহ দেশে আগামী ১০ দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস ৬৪ জেলার সার্বিক তদারকিতে ৩০ সংসদ সদস্য ও মন্ত্রী: বরিশালের দায়িত্বে আহমেদ সোহেল মঞ্জুর বিএম কলেজের উপাধ্যক্ষ পদে অধ্যাপক আবুল কালাম আজাদের পদায়ন বাতিল

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

৪৯ বছরে পা রাখল বিএনপি, বরিশালে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি

নিজেস্ব প্রতিবেদক / ৩২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
৪৯ বছরে পা রাখল বিএনপি, বরিশালে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

৪৯ বছরে পা রাখল বিএনপি, বরিশালে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি | Barisal Sangbad

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ১ সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন।

প্রতিষ্ঠার দীর্ঘ পথপরিক্রমায় সংঘাত, আন্দোলন, জনপ্রিয়তা এবং নানা রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে বিএনপি বর্তমানে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ৪৮ বছর পূর্ণ করে আজ দলটি ৪৯ বছরে পদার্পণ করেছে।

বিএনপির ইতিহাস অনুযায়ী, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা বটমূলে একটি ছোট পরিসরে দলটির প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশি জাতীয়তাবাদকে রাজনৈতিক দর্শন হিসেবে সামনে রেখে বিএনপি দেশব্যাপী সংগঠন বিস্তার করে।

প্রতিষ্ঠার পর আধুনিক উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতিকে সামনে রেখে ১৯ দফা কর্মসূচির আলোকে ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়। অল্প সময়ের মধ্যেই দলটি দেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করে।

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে নিহত হন। পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তাঁর নেতৃত্বে দলটি দেশের রাজনীতিতে আরও বিস্তৃত হয়।

দলীয় ইতিহাসে বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় দায়িত্ব পালন করেছে এবং বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে।

প্রতিকূল সময় পেরিয়ে নতুন অধ্যায়

বিএনপির নেতাকর্মীদের দাবি, গত দেড় দশক দলটির জন্য অত্যন্ত প্রতিকূল সময় ছিল। এ সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা হয় এবং নেতাকর্মীদের ওপর রাজনৈতিক চাপ ও দমন-পীড়ন চালানো হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারেক রহমান। ভার্চ্যুয়াল মাধ্যমসহ বিভিন্ন উপায়ে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দলকে সংগঠিত করার চেষ্টা করেন তিনি।

বিএনপির নেতারা দাবি করেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে দলটি রাজপথে আন্দোলন চালিয়ে এসেছে। দলটির পক্ষ থেকে আরও বলা হয়, বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমানের বার্তা

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি।

তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

তারেক রহমান আরও বলেন, বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভার্থীরা দেশমাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত রেখে আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

বরিশাল বিএনপির বিভিন্ন কর্মসূচি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এরই ধারাবাহিকতায় বরিশাল বিএনপির পক্ষ থেকেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দলীয় নেতারা আশা করছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলো বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলের রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে ভূমিকা রাখবে।

৪৮ বছরের পথপরিক্রমা শেষে নতুন প্রত্যাশা ও রাজনৈতিক অঙ্গীকার নিয়ে ৪৯ বছরে পদার্পণ করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

https://slotbet.online/