• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো ক্ষতিপূরণ-চিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার, বদলি বিএমপির ডিসি শরফুদ্দীনের বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে ১০০ টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের হাতে ৪ জন আটক বরিশালে এক ইউনিয়নের বরাদ্দের সার অন্যত্র পাচার, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা ফুটওভারব্রিজ থেকে ৬ লেন—৫ দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল ভাটিখানায় ফের মাদকের ছায়া, অভিযানের পরও কারা চালাচ্ছে আড়ালের কারবার?

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে বাণিজ্য মেলা শেষে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মালামাল আটকে রাখার অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক / ১৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
বরিশালে বাণিজ্য মেলা শেষে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মালামাল আটকে রাখার অভিযোগ
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা শেষ হওয়ার প্রায় ১০ দিন পরও দুই শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ উঠেছে আয়োজকদের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৫ জুলাই) কয়েকজন উদ্যোক্তা বরিশালের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুন খন্দকারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, অতিরিক্ত টাকা দাবি করে তা পরিশোধ না করা পর্যন্ত ছাড়পত্র দেওয়া হচ্ছে না। ফলে প্রায় ২০০ স্টলের পাঁচ শতাধিক উদ্যোক্তা, ব্যবসায়ী ও কর্মচারী চরম ভোগান্তিতে পড়েছেন। প্রতিবাদ করায় কয়েকজন উদ্যোক্তার ওপর হামলার অভিযোগও তুলেছেন তারা।

উদ্যোক্তারা জানান, বিভিন্ন আইনি জটিলতা কাটিয়ে গত ২৬ মে নগরীর পরেশসাগর মাঠে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়। অনুমোদনের মেয়াদ ছিল ২৬ জুন পর্যন্ত। পরে মেলার সময় বাড়তে পারে—এমন আশ্বাসে ১০ জুলাই পর্যন্ত অপেক্ষা করেন তারা। কিন্তু সময় বৃদ্ধি না হওয়ায় মেলা বন্ধের নির্দেশ দেওয়া হলে তারা মালামাল গুছিয়ে ফেরার প্রস্তুতি নেন।

মেলার উদ্যোক্তা মো. সাগরসহ কয়েকজন অভিযোগ করেন, মালামাল নিয়ে যেতে ছাড়পত্র চাইলে আয়োজকদের পক্ষ থেকে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। টাকা না দিলে ছাড়পত্র দেওয়া হবে না বলে জানানো হয়। বৈরী আবহাওয়ার কারণে ব্যবসায় ক্ষতির মুখে পড়লেও তারা চুক্তি অনুযায়ী স্টল ভাড়া পরিশোধ করেছেন বলে দাবি করেন।

তাদের আরও অভিযোগ, বুধবার সকালে প্রতিবাদ করলে স্থানীয় লোকজন নিয়ে তাদের ওপর হামলা করা হয়। পরে টিনের বেড়া ভেঙে বের হয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন তারা। দ্রুত এ পরিস্থিতির সমাধান করে নিজ নিজ এলাকায় ফিরতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে মালামাল আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন মেলা কমিটির সদস্য দিন ইসলাম। তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই ১৫ জুলাই থেকে চার দিনের জন্য মেলার কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কাউকে জোর করে আটকে রাখা হয়নি। মারধরের ঘটনাও ভুল বোঝাবুঝির কারণে ঘটেছিল এবং তা স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, ‘সবুজ’ নামে এক ব্যক্তি চেম্বারের পক্ষ থেকে মেলার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এবং তিনিই অতিরিক্ত অর্থ দাবি করছেন। তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি এবায়দুল হক চাঁন বলেন, মেলার সময় বৃদ্ধি করা হয়নি, কয়েকদিন আগেই মেলা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। স্টলসংক্রান্ত আর্থিক বিষয়টি উদ্যোক্তা ও ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের মধ্যে চুক্তিভিত্তিক হওয়ায় এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, উদ্যোক্তাদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/