• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, যাত্রীবেশে থাকা ব্যক্তি গ্রেপ্তার ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ, বরিশালের রহমতপুর থেকে হবে মহাসড়ক বরিশালে পরিবারের অমতে প্রেমের বিয়ের ৯ মাসের মাথায় কিশোরীর করুণ পরিণতি বরিশালে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ সাংবাদিক এম মিরাজ হোসাইনের ইন্তেকাল, বরিশালের মিডিয়া অঙ্গনে শোক মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে ভিক্ষুক সেজে স্বর্ণ লুটে ব্যর্থ হয়ে বৃদ্ধাকে কুপিয়ে জখম

নিজেস্ব প্রতিবেদক / ২২২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬
বরিশালে ভিক্ষুক সেজে স্বর্ণ লুটে ব্যর্থ হয়ে বৃদ্ধাকে কুপিয়ে জখম
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে ভিক্ষুক সেজে স্বর্ণ লুটে ব্যর্থ হয়ে বৃদ্ধাকে কুপিয়ে জখম | Barisal Sangbad

বরিশালে ভিক্ষুক সেজে এক বিধবা বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিয়ে তার স্বর্ণালংকার লুটের চেষ্টা এবং বাধা পেয়ে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত সাফিয়া বেগম (৬৫) বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) রাতে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে রুমা বেগম ও তার ছেলে মো. শাকিলকে গ্রেপ্তার করে। তারা বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইচাগুড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত মধ্যরাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মক্ররোম প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাফিয়া বেগম ওই গ্রামের মৃত ফুল শরিফের স্ত্রী।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, সাফিয়া বেগমের ছেলে ও মেয়ে ঢাকায় থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন। বুধবার সন্ধ্যায় ভিক্ষুকের বেশে রুমা বেগম ও তার ছেলে শাকিল তার বাড়িতে এসে রাতযাপনের জন্য আশ্রয় চান। মানবিক কারণে তিনি তাদের নিজ ঘরে থাকার অনুমতি দেন।

ওসি বলেন, গভীর রাতে মা-ছেলে মিলে সাফিয়া বেগমের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে অভিযুক্তরা ঘরে থাকা ধারালো বটি দিয়ে তার পেটে আঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় সাফিয়া বেগমকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ভুক্তভোগীর ভাতিজা মাহবুবুর রহমান বলেন, ‘ফুফু বাড়িতে একা থাকেন। সেই সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে ভিক্ষুকের ছদ্মবেশে বাড়িতে প্রবেশ করে এই হামলা চালানো হয়েছে।’

ওসি আল মামুন উল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চরমোনাই এলাকা থেকে অভিযুক্ত মা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. আশরাফ আলী সিকদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/