ঢাকা 4:20 am, Wednesday, 7 October 2026
শিরোনাম:
বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার
সর্বশেষ
বরিশালে বাসে অভিযান, ১০ অ্যাম্পুল ইনজেকশনসহ যুবক গ্রেপ্তার বরিশালে কিশোর গ্যাং ও মাদকবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান নিষেধাজ্ঞার আগে জেলেদের জালে রুপালি ইলিশ, জমজমাট ঘাট-বাজার বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা বরিশালে শেবাচিমে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু বরিশালে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ১৪২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 01:55:57 am, Friday, 3 July 2026
  • / 249 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

সারা দেশের মতো বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার ৩৫০টি কলেজের ৬০ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী ১৪২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৩০ জন এবং ছাত্রী ৩২ হাজার ৪০৬ জন।

বোর্ড সূত্রে জানা গেছে, বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগে ৪১ হাজার ৯৮৮ জন, বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৭৩১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী রয়েছেন।

পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ৪৮ হাজার ২ জন, অনিয়মিত ১২ হাজার ৪৩৩ জন, মানোন্নয়ন পরীক্ষার্থী ৩৯০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ১১ জন।

জেলাভিত্তিক হিসেবে বরিশাল জেলায় ৪৮টি কেন্দ্রে ২১ হাজার ৭৫০ জন, পটুয়াখালী জেলায় ২৮টি কেন্দ্রে ১০ হাজার ৮৭৭ জন, বরগুনা জেলায় ১৫টি কেন্দ্রে ৬ হাজার ৯২ জন, ঝালকাঠি জেলায় ১১টি কেন্দ্রে ৪ হাজার ৬৭৩ জন, পিরোজপুর জেলায় ১৫টি কেন্দ্রে ৭ হাজার ৮৪ জন এবং ভোলা জেলায় ২৫টি কেন্দ্রে ৯ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে বোর্ডের সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দ্র-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা ও তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা, নকল প্রতিরোধ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় কঠোর নজরদারি থাকবে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ১৪২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী

প্রকাশের সময়: 01:55:57 am, Friday, 3 July 2026