বরিশালে ব্রাজিল সমর্থকের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার
বরিশাল সংবাদ ডেস্ক
Update Time :
শনিবার, ১১ জুলাই, ২০২৬
৬৪
Time View
বরিশালমেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই সোমবার দুপুর ১টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন ১ নম্বর ওয়ার্ডের বসু মিয়ার গলি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. সাব্বির হোসেন খান (২১) ও মো. সাব্বির খান (২২) নামে দুই যুবককে আটক করা হয়।
আটক দুইজনই নগরীরনগরের পুল এলাকার বাসিন্দা এবং তারা পরস্পরের বন্ধু। তল্লাশিকালে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।