• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে ১০০ টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের হাতে ৪ জন আটক বরিশালে এক ইউনিয়নের বরাদ্দের সার অন্যত্র পাচার, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা ফুটওভারব্রিজ থেকে ৬ লেন—৫ দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল ভাটিখানায় ফের মাদকের ছায়া, অভিযানের পরও কারা চালাচ্ছে আড়ালের কারবার? বরিশালে দিনে-রাতে ১০–১১ ঘণ্টা লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন ও ব্যবসা-বাণিজ্য বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বরিশালসহ সারাদেশে বাড়তে পারে বৃষ্টি ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার ইয়াসিনের মৃত্যুর ঘটনায় উত্তাল ববি, বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বাংলাদেশের বরিশালের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ​Top Googled Keywords in Bangladesh: High-Volume & Trending Search Terms দেশজুড়ে জিপিএ-৫ কমেছে ২২ হাজার, বরিশাল বোর্ডে পাসের হার বাড়লেও জিপিএ-৫ এ রেকর্ড খরা এসএসসি রেজাল্ট ২০২৬ দেখার উপায় ও মার্কশিট ডাউনলোড | SSC Result 2026 Bangladesh বরিশালে সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী ইয়াসিন আরাফাত নিহত বরিশালে লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপির নেতা বরিশালে নবাগত পুলিশ কমিশনারের সঙ্গেসাংবাদিকদের মতবিনিময় সভা পিরোজপুরে স্কুলছাত্রীকে অশালীন বার্তা পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ভোলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, স্বামীর বন্ধু গ্রেপ্তার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের দিক শীর্ষে পিরোজপুর জেলা

নিজেস্ব প্রতিবেদক / ১৯২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬
বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের দিক শীর্ষে পিরোজপুর জেলা
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

পিরোজপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বরিশাল বিভাগের মধ্যে বর্তমানে ডেঙ্গু আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি মৌসুমে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৭ জনে। এদিকে চলতি মাসে ডেঙ্গুতে একজনের মৃত্যুর তথ্য জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৪১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৫ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২০ জনের মধ্যে ১২ জন পিরোজপুর জেলা হাসপাতালে, ৫ জন ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৩ জন নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলা হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে জেলা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৯ জন রোগী।

ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে। হাসপাতালের সীমিত জায়গার কারণে ডেঙ্গু রোগী ও অন্যান্য রোগীদের একই ওয়ার্ডে বা কাছাকাছি রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। সাধারণ রোগী ও তাঁদের স্বজনরা ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের দাবি জানিয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত রফিক শেখ বলেন, “চিকিৎসার মান ভালো, তবে জায়গার সংকট রয়েছে। নতুন হাসপাতাল চালু হলে রোগীদের ভোগান্তি অনেক কমবে।”

আরেক রোগী বলেন, “ডেঙ্গু রোগী ও সাধারণ রোগী একসঙ্গে থাকায় ভয় লাগে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ব্যবস্থা করা উচিত।”

রোগীর স্বজন কায়সার আহমেদ বলেন, “ডেঙ্গু রোগীদের আলাদা রাখা হলে রোগী ও স্বজন—উভয়ের জন্যই নিরাপদ হবে।”
ঢাকা থেকে আক্রান্ত হয়ে পিরোজপুরে চিকিৎসা নিতে আসা শাহরিয়ার বলেন, “জ্বর নিয়ে ঢাকা থেকে এসে পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ আছি।”

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, “জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্তদের একটি বড় অংশ ঢাকা থেকে সংক্রমিত হয়ে নিজ জেলায় ফিরে চিকিৎসা নিচ্ছেন।”
তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং জমে থাকা পানি অপসারণে নিয়মিত কাজ করা হচ্ছে।”

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/