ঢাকা 9:03 am, Thursday, 1 October 2026
শিরোনাম:
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ বরিশালে সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ বরিশালসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার বরিশালে শেখ মুজিবের জন্মদিনে কেক কাটার মামলা: যুবলীগের তিন নেতা কারাগারে বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 07:36:02 am, Thursday, 1 October 2026
  • / 20 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলায় বাজার মনিটরিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান নিশ্চিত, ভেজাল মিশ্রণ রোধ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে বিশেষ মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

সভায় জেলা প্রশাসক বলেন, বর্তমানে মানুষ যে খাবার গ্রহণ করছে, তা কতটা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত—এটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, আইন অনুযায়ী অসাধু ব্যবসায়ীদের জরিমানা ও শাস্তির আওতায় আনার পাশাপাশি প্রয়োজন হলে অভিযুক্ত প্রতিষ্ঠান সিলগালা করতে হবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতার নির্দেশ

সভায় নগরীর বাসস্ট্যান্ড ও গণপরিবহনের পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসক বাস-মালিক সমিতির নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, নগরীর সব বাসস্ট্যান্ড ও গণপরিবহন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। স্টেশনে পরিত্যক্ত বাস, বাসের সিট, টায়ারসহ বিভিন্ন স্থানে যাতে বৃষ্টির পানি জমে এডিস মশার বংশবিস্তার না করতে পারে, সেজন্য নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গুতে প্রাণহানি রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারের চলমান পরিচ্ছন্নতা অভিযান সফল করতে প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাস-মালিক সমিতির প্রতিনিধি, বাজার কমিটির সদস্য এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

প্রকাশের সময়: 07:36:02 am, Thursday, 1 October 2026