ঢাকা 4:16 am, Friday, 16 October 2026
শিরোনাম:
বরিশাল অঞ্চলে হাম ও ডেঙ্গুর সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা বরিশালে চর কাউয়া খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিসিসির অভিযান বরিশালে হাজারো শিক্ষার্থীর আবাসনসংকট, সরকারি কলেজগুলোতে নেই পর্যাপ্ত হল বরিশালে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা শুরু বরিশালে ৫০০ পিচ ইয়াবা সহ দুই নারী ও একজন পুরুষ আটক বরিশালের তিন উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর হামলা
সর্বশেষ
বরিশালে শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিয়ে বিপাকে থানার ওসি সহ অন্যান পুলিশ সদস্যরা বরিশালে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে রাতের তাপমাত্রা বরিশালে মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা, কাল হলো বিএনপি নেতার? বরিশাল অঞ্চলে হাম ও ডেঙ্গুর সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা বরিশালে চর কাউয়া খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিসিসির অভিযান বরিশালে হাজারো শিক্ষার্থীর আবাসনসংকট, সরকারি কলেজগুলোতে নেই পর্যাপ্ত হল বরিশালে নির্মাণাধীন হাসপাতাল থেকে তামার পাইপ চুরি বরিশালে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা শুরু বরিশালে ৫০০ পিচ ইয়াবা সহ দুই নারী ও একজন পুরুষ আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা, কাল হলো বিএনপি নেতার?

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 02:30:58 am, Friday, 16 October 2026
  • / 40 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ
বরিশালে মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা, কাল হলো বিএনপি নেতার? | Barisal Sangbad

বরিশালের মুলাদীতে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ার পর শুক্কুর আলী ব্যাপারী (৪০) নামের এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোররাত ৪টার দিকে তার মৃত্যু হয়।নিহত শুক্কুর আলী ব্যাপারী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরধলেশ্বর গ্রামের আব্দুস ছত্তার ব্যাপারীর ছেলে। তিনি গাছুয়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার ডুমুরীতলা লঞ্চঘাট এলাকায় মাদকের আড্ডা, জুয়া খেলা এবং নয়াভাঙনী নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের ঘোষণা দেন শুক্কুর আলী। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড প্রতিহত করার কথাও জানান তিনি।
পরিবারের অভিযোগ, ওই ঘটনার জেরে বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ডুমুরীতলা ফরাজী বাড়ি লঞ্চঘাট এলাকার সালাউদ্দীনের দোকানে চা খাওয়ার সময় শুক্কুর আলীর ওপর হামলা চালানো হয়।নিহতের বাবা আব্দুস ছত্তার ব্যাপারীর অভিযোগ, ডুমুরীতলা গ্রামের মোতালেব ওরফে মতু ফরাজীর ছেলে রহমত ফরাজী (৩৮), বারেক ফরাজী (৩৬), মুজাম্মেল ফরাজী (৩২), মন্টু ফরাজী, রফিক ফরাজী ও তাসলিমা নাসরিনসহ কয়েকজন মিলে শুক্কুর আলীকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।অভিযুক্ত বারেক ফরাজী গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
পরে স্থানীয় লোকজন শুক্কুর আলীকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছালে বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে তার মৃত্যু হয়।
মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। বুধবার সন্ধ্যায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালে মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা, কাল হলো বিএনপি নেতার?

প্রকাশের সময়: 02:30:58 am, Friday, 16 October 2026