ঢাকা 4:20 am, Friday, 2 October 2026
শিরোনাম:
বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ বরিশালে সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ
সর্বশেষ
বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 10:16:12 pm, Thursday, 1 October 2026
  • / 130 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরের ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার তালাবদ্ধ কক্ষ থেকে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে পুলিশ ওই কক্ষের তালা খুলে খাটের ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আমেনা খানম মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর নেন। প্রায় এক বছর আগে নগরের খালপাড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন তিনি। তাঁর ছেলে মো. রিফাত ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আমেনা খানমের কক্ষের পাশের ভাড়াটেরা দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগমকে বিষয়টি জানান। পরে রিনা বেগম আমেনার ছেলে রিফাতকে খবর দেন। রিফাত পুলিশকে বিষয়টি জানালে ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ গিয়ে কক্ষটির দরজা তালাবদ্ধ দেখতে পায়। পরে তালা খুলে ভেতরে প্রবেশ করে খাটের ওপর আমেনা খানমের মরদেহ দেখতে পায়। তাঁর হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল বলে পুলিশ জানিয়েছে।

বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগম জানান, প্রায় এক বছর ধরে আমেনা খানম তাঁদের বাড়ির দ্বিতীয় তলার একটি বাসায় একাই থাকতেন। বুধবার রাতে পাশের ভাড়াটেরা দুর্গন্ধের কথা জানালে তিনি আমেনার ছেলেকে খবর দেন।

বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার জানান, আমেনা খানমের ছেলের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দরজা তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তালা খুলে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: 10:16:12 pm, Thursday, 1 October 2026