• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ভাটিখানায় মাদক ও চাঁদাবাজির অভিযোগ, নেপথ্যে একাধিক ব্যক্তির নাম মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ বরিশালে নাবিস্কোর বিস্কুটে প্যাকেটে ওজনের কারসাজি, ১৭৫ গ্রামের প্যাকেটে ১৪৪ গ্রাম! বরিশালে অনুমোদন ছাড়াই চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক অনুমোদন ছাড়াই এসিআরের নম্বর পরিবর্তন, ৬ কর্মকর্তার শাস্তি বরিশালে টিসিবির পণ্যের মান নিয়ে অভিযোগ, বিপাকে ৫০০ ডিলার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল চৌমাথা বাজারের সামনে মহাসড়ক দখল, বাড়ছে যানজট

নিজেস্ব প্রতিবেদক / ১৩১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
বরিশাল চৌমাথা বাজারের সামনে মহাসড়ক দখল, বাড়ছে যানজট
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশাল চৌমাথা বাজারের সামনে মহাসড়ক দখল, বাড়ছে যানজট | Barisal Sangbad

বরিশাল নগরীর চৌমাথা লেকপাড় এলাকা থেকে ভাসমান হকারদের উচ্ছেদ করা হলেও চৌমাথা বাজারসংলগ্ন মহাসড়ক দখল করে ব্যবসা বন্ধ হয়নি। প্রতিদিন বিকেলের পর থেকে সড়কের একাংশ দখল করে বসছেন অন্তত অর্ধশত হকার ও ব্যবসায়ী। ফলে নগরীর অন্যতম ব্যস্ত এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, চৌমাথা বাজারের সামনে মহাসড়কের একপাশজুড়ে মাছ, মুরগি, সবজি ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্থায়ী দোকান বসানো হয়েছে। সড়কের ওপর পণ্য সাজিয়ে বিক্রি এবং ক্রেতাদের ভিড়ে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাজীপাড়া থেকে সিঅ্যান্ডবি পুল পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের হিমশিম খেতে দেখা গেছে। দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মুনীর হোসেন বলেন, “লেকপাড় থেকে উচ্ছেদের পর অনেক হকার এখন মূল সড়কের ওপর বসছেন। চৌমাথা বাজারের অবস্থানের কারণে এখানে যানজট আরও তীব্র আকার ধারণ করছে।”
সম্প্রতি বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন নগরীর বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু করেন। এর অংশ হিসেবে চৌমাথা লেকপাড় দখলমুক্ত করা হলেও উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন কার্যক্রম এখনো বাস্তবায়ন হয়নি।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের ভেতরে স্থায়ী দোকান থাকা সত্ত্বেও অনেক ব্যবসায়ী লোক ভাড়া করে মহাসড়কের ওপর পণ্য বিক্রি করাচ্ছেন। একই সঙ্গে লেকপাড় থেকে উচ্ছেদ হওয়া কিছু ভাসমান হকারও সেখানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী মহল ও ইজারাদারদের একটি অংশের যোগসাজশে মহাসড়কের ওপর এ অবৈধ বাণিজ্য পরিচালিত হচ্ছে। এমনকি সড়কের অংশবিশেষ দড়ি টেনে দখল করে নিয়মিত ব্যবসা পরিচালনারও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ী বলেন, “সড়কে বসা ব্যবসায়ীদের দোকান ভাড়া, বিদ্যুৎ বিল বা অন্যান্য খরচ নেই। ফলে তারা কম দামে পণ্য বিক্রি করতে পারে। এতে বাজারের ভেতরে থাকা বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী বলেন, “চৌমাথা এলাকার সড়ক দখল ও যানজটের বিষয়টি প্রশাসকের নজরে আনা হয়েছে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ফিরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
নগরবাসীর দাবি, চৌমাথা লেকপাড় দখলমুক্ত হওয়ায় এলাকার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। তবে সেই সুফল ধরে রাখতে মহাসড়কও দখলমুক্ত করা প্রয়োজন। পাশাপাশি হকারদের জন্য পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/