• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ বরিশালে নাবিস্কোর বিস্কুটে প্যাকেটে ওজনের কারসাজি, ১৭৫ গ্রামের প্যাকেটে ১৪৪ গ্রাম! বরিশালে অনুমোদন ছাড়াই চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক অনুমোদন ছাড়াই এসিআরের নম্বর পরিবর্তন, ৬ কর্মকর্তার শাস্তি বরিশালে টিসিবির পণ্যের মান নিয়ে অভিযোগ, বিপাকে ৫০০ ডিলার বরিশালে ইয়াবাসহ কলেজ কর্মচারীকে আটক করলো স্থানীয়রা, অতঃপর বরিশালে সুজন সম্পাদকের মৃত্যুতে রাইট টক বাংলাদেশের শোক বরিশাল নগরীর কাটপট্টি এলাকায় বিসিসির অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ে বরিশালের আইনশৃঙ্খলা আরও উন্নত করা সম্ভব: ডিআইজি জুলফিকার বরিশালে এক মাসের মধ্যেই স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার, উঠেছে নানা অভিযোগ দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, অভিযানে কেমিস্ট গ্রেপ্তার বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন

নিজেস্ব প্রতিবেদক / ১৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন | Barisal Sangbad

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ, মুলাদী ও উজিরপুর উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনা ও স্থানীয় পর্যায়ে সরকারি সেবা অব্যাহত রাখতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব জিয়াউর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশোধিত ২০২৪ সালের ১৮ ধারা অনুযায়ী বরিশাল জেলার বাকেরগঞ্জের ১১টি, মুলাদীর ৪টি এবং উজিরপুরের ৪টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলার চারাদী ইউনিয়ন পরিষদে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আনিছুর রহমান, দাড়িয়াল ইউনিয়নে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ দাস, দুর্গাপাশা ইউনিয়নে অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা শেখ তৌহিদুর রহমান এবং ফরিদপুর ইউনিয়নে একাডেমিক সুপারভাইজার মো. এনামুল হককে প্রশাসক করা হয়েছে।
এ ছাড়া কবাই ইউনিয়নে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, নলুয়া ইউনিয়নে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইলিয়াছ আহমেদ আকন, কলসকাঠী ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ, গারুড়িয়া ইউনিয়নে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, ভরপাশা ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফেরদৌস সোহা, রঙ্গশ্রী ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মৃ. ওয়ায়ামুল্লাহ এবং পাদ্রীশিবপুর ইউনিয়নে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

মুলাদী সদর ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, নাজিরপুর ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মো. নজরুল ইসলাম, কাজিরচর ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস এবং চরকালেখান ইউনিয়নে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশার প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।

উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, জল্লা ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, শোলক ইউনিয়নে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শামছুদ্দোহা চৌধুরী এবং বড়াকোঠা ইউনিয়নে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারকে প্রশাসক করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় জনগণের সরকারি সেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টদের মতে, মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং নাগরিক সেবা সচল রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/