• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স এখন অনলাইনে, ঘরে বসেই দেওয়া যাবে কর বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা কাউনিয়া থানার উদ্যোগ চুরি ও চোরাই মালামাল কেনাবেচা রোধে মতবিনিময় সভা বরিশালে একাধিক শিক্ষার্থীকে বলাৎকার করে পালালেন মাদরাসা শিক্ষক কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ডোপ টেস্টে কারাদণ্ড গুগল এডসেন্সের ভেরিফিকেশন পিন পেল বরিশালের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘বরিশাল সংবাদ’ ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার ফাঁদে ঝালকাঠির শিক্ষার্থীর পরিবার, থানায় অভিযোগ ৪৯ বছরে পা রাখল বিএনপি, বরিশালে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝালকাঠির তরুণীর হানিট্র্যাপ ও প্রতারনার ফাঁদ, শিক্ষার্থীর ৫ লাখ টাকা আত্মসাত! বরিশালে ডিবির অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরগুনায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণের, যুবক আটক বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের উদ্যোগ বিসিসির ১০ বছর আত্মগোপনেও রক্ষা হলো না, বরিশালের সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার বরিশালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের চরমোনাই বিশ্বাসের হাটে মাদক-কিশোর গ্যাং তৎপর, নেপথ্যে কারা? টিকটকে প্রেমের ফাঁদে বরিশালের সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা খোয়া বরিশাল গণপূর্তে ‘সিন্ডিকেটের’ অভিযোগ,লটারিতে কাজ পেয়েও ওয়ার্ক অর্ডার নয় বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, গুরুতরসহ আহত ৪

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে অনুমোদন ছাড়াই চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক

নিজেস্ব প্রতিবেদক / ১৯৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বরিশালে অনুমোদন ছাড়াই চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে অনুমোদন ছাড়াই চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক | Barisal Sangbad

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স ও বৈধ কাগজপত্রের মেয়াদ না থাকার অভিযোগের মধ্যেই বরিশাল নগরীর ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রমের বৈধতা ও পরীক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও কাগজপত্রের বৈধতা না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটিতে রোগীদের বিভিন্ন ধরনের পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি দক্ষ ও অনুমোদিত জনবল দিয়ে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

পরিবেশ অধিদপ্তরের কাগজপত্র নেই

সাউথ ইবনে সিনার কাগজপত্রের বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, “সাউথ ইবনে সিনার আমাদের দপ্তরের কোনো বৈধ কাগজপত্র নেই।”

এদিকে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পরিচালিত হলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের নিরাপত্তার স্বার্থে অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নজরদারি ও অভিযান জোরদারের কথাও জানিয়েছেন তারা।

‘কাগজপত্রের মেয়াদ নেই, আমি চালাই’

অভিযোগের বিষয়ে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের মালিক শাওনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কাগজপত্রের মেয়াদ না থাকার বিষয়টি স্বীকার করেন।

তিনি বলেন, “আমার ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্রের মেয়াদ নেই। আমি চালাই। আপনারা নিউজ করলে করবেন, তাতে কী হবে।”

পরে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ ও বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলে জানা গেছে।

আগেও জরিমানাসহ আইনগত ব্যবস্থা

সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া গেছে।

২০২১ সালের ১০ আগস্ট মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর ২০২২ সালের ১৬ ডিসেম্বর এক রোগীকে চিকিৎসকের পরামর্শে ১০ হাজার টাকায় নয়টি পরীক্ষা করানোর পর মাত্র ২৫ মিনিটের মধ্যে সব পরীক্ষার রিপোর্ট দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. শাওনকে পুলিশ আটক করেছিল বলে জানা গেছে।

এ ছাড়া ২০২৬ সালের ২৯ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ওই অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক শাওন পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

রোগীদের রিপোর্ট নিয়েও প্রশ্ন

স্থানীয় কয়েকজন রোগী ও স্বজনের অভিযোগ, তুলনামূলক কম খরচে পরীক্ষা করানোর কথা বলে তাদের সাউথ ইবনে সিনায় পাঠানো হয়। তবে প্রতিষ্ঠানটির অনুমোদন বা লাইসেন্সের বৈধতা সম্পর্কে তারা জানতেন না।

তাদের মধ্যে কয়েকজনের দাবি, একই পরীক্ষা অন্য ডায়াগনস্টিক সেন্টারে করানোর পর দুই প্রতিষ্ঠানের রিপোর্টে অমিল পাওয়া গেছে। পরে চিকিৎসকের কাছে রিপোর্ট দেখালে কোনো কোনো রিপোর্টের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে।

স্বাস্থ্যসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, কোনো ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের অনুমোদন, লাইসেন্স কিংবা পরীক্ষাগারের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা সঠিক না থাকলে সেখানে রোগ নির্ণয়ের পরীক্ষা করানো ঝুঁকিপূর্ণ হতে পারে। ভুল পরীক্ষার ফলাফল রোগ নির্ণয় ও চিকিৎসার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

তদন্তের দাবি সচেতন নাগরিকদের

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, ডায়াগনস্টিক সেন্টারের ক্ষেত্রে অনিয়মের সুযোগ কোনোভাবেই দেওয়া উচিত নয়। সাউথ ইবনে সিনার অনুমোদন, লাইসেন্স, জনবল, পরীক্ষাগারের মান, রিএজেন্ট এবং পূর্বের অভিযোগসহ সার্বিক কার্যক্রম তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন।

অভিযোগ প্রমাণিত হলে রোগীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

ফাহিম ফ্যাশন, বরিশাল

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

https://slotbet.online/