ঢাকা 4:02 am, Monday, 5 October 2026
শিরোনাম:
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ
সর্বশেষ
বরিশালে ভোক্তার অভিযান ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

অনুমোদন ছাড়াই এসিআরের নম্বর পরিবর্তন, ৬ কর্মকর্তার শাস্তি

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 04:05:51 am, Thursday, 20 August 2026
  • / 284 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

বরিশাল প্রতিনিধি:বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় পটুয়াখালীর ছয় ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বরিশাল বিভাগীয় প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও সহকারী কমিশনার তালুকদার মো. ইনতেজার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ অভিযুক্ত কর্মকর্তাদের শাস্তি দিয়েছেন।

শাস্তি পেলেন পটুয়াখালীর ৬ কর্মকর্তা

শাস্তিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—

  • গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা তানিয়া আক্তার মুক্তা;
  • গলাচিপা ইউনিয়ন ভূমি অফিসের আ ন ম মুরাদুল ইসলাম;
  • পটুয়াখালী সদর উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের মংলাতেন;
  • বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের মো. আল কাইয়ুম;
  • রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিসের মো. আবু জাফর এবং
  • দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়ন ভূমি অফিসের মো. তারিকুল ইসলাম।

২০২৮ সালের জুন পর্যন্ত বেতন বৃদ্ধি বন্ধ

বিভাগীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শাস্তিপ্রাপ্ত ছয় কর্মকর্তার ২০২৮ সালের জুন পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ থাকবে।

এ ছাড়া শাস্তির মেয়াদকালে তারা কোনো পদোন্নতির জন্য বিবেচিত হবেন না। তাদের সার্ভিস বইয়েও শাস্তির আদেশ লিপিবদ্ধ করা হবে।

এসিআরের নম্বর পরিবর্তনের অভিযোগ

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্য অনুযায়ী, পটুয়াখালীর ওই ছয় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআরে প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার দেওয়া নম্বর অনুমোদন ছাড়াই পরিবর্তনের অভিযোগ ওঠে।

এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধির লঙ্ঘন বলে বিভাগীয় প্রশাসন জানিয়েছে।

অভিযোগের ভিত্তিতে ছয় কর্মকর্তার বিরুদ্ধে পৃথক বিভাগীয় মামলা করা হয়। পরবর্তী সময়ে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হয়’

বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, সরকারি দায়িত্ব পালনে অনিয়ম বা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, এ ক্ষেত্রেও তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় সরকারি দপ্তরে এসিআর প্রণয়ন ও সংরক্ষণে বিধি মেনে চলার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

অনুমোদন ছাড়াই এসিআরের নম্বর পরিবর্তন, ৬ কর্মকর্তার শাস্তি

প্রকাশের সময়: 04:05:51 am, Thursday, 20 August 2026