ঢাকা 4:32 am, Wednesday, 7 October 2026
শিরোনাম:
বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার
সর্বশেষ
বরিশালে বাসে অভিযান, ১০ অ্যাম্পুল ইনজেকশনসহ যুবক গ্রেপ্তার বরিশালে কিশোর গ্যাং ও মাদকবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান নিষেধাজ্ঞার আগে জেলেদের জালে রুপালি ইলিশ, জমজমাট ঘাট-বাজার বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা বরিশালে শেবাচিমে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু বরিশালে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 03:04:50 am, Saturday, 22 August 2026
  • / 231 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় দোকানে সিগারেট না থাকায় অন্য দোকান থেকে এনে না দেওয়াকে কেন্দ্র করে চা দোকানি ও তার দুই ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজা ফকির (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—কচুয়া বাজারের চা দোকানি সমির চন্দ্র চক্রবর্তী (৫৫) এবং তার দুই ছেলে শুভ চক্রবর্তী (২২) ও লিখন চক্রবর্তী (১৮)। তাদের আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত সমির চন্দ্র চক্রবর্তীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সমির চন্দ্র চক্রবর্তী দীর্ঘদিন ধরে কচুয়া বাজারে চায়ের দোকান চালিয়ে আসছেন। শুক্রবার দুপুরে ওই দোকানে চা খেতে আসেন একই এলাকার ফারুক ফকিরের ছেলে রাজা ফকির। চা খাওয়ার পর তিনি দোকানির কাছে সিগারেট চান।
সমিরের দোকানে সিগারেট না থাকায় রাজা তাকে অন্য দোকান থেকে সিগারেট এনে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজা ফকির চা দোকানি সমিরকে মারধর করেন বলে অভিযোগ।
পরে সমির দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ছেলেদের বিষয়টি জানান। এরপর সমির ও তার দুই ছেলে লিখন ও শুভ কচুয়া বাজারে গিয়ে রাজার কাছে মারধরের কারণ জানতে চান।
এ সময় ফের কথা-কাটাকাটির একপর্যায়ে রাজা ফকির চাকু দিয়ে সমির ও তার দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত সমির চন্দ্র চক্রবর্তীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, “এ ঘটনায় রাজা ফকির নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম

প্রকাশের সময়: 03:04:50 am, Saturday, 22 August 2026