ঢাকা 4:03 am, Tuesday, 6 October 2026
শিরোনাম:
বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং
সর্বশেষ
বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে ভোক্তার অভিযান ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 03:37:54 am, Friday, 21 August 2026
  • / 175 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় তার বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওই ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একই গ্রামের কিশোর আরাফাত হোসেন (১৫) দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিল। বিষয়টি প্রতিকারের জন্য ছাত্রীর বাবা প্রথমে শিক্ষা কর্মকর্তাকে জানান।
পরে শিক্ষা কর্মকর্তার পরামর্শে মঙ্গলবার এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগ দেওয়ার পর থেকেই আরাফাত তার ওপর ক্ষিপ্ত ছিলেন বলে পরিবারের দাবি।
চায়ের দোকানে বসা অবস্থায় হামলার অভিযোগ
আহত ছাত্রীর বাবা জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা আরাফাত ও কাওসারের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল তার ওপর হামলা চালায়।
একপর্যায়ে তাকে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মামলা, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শিশুটিকে যৌন হয়রানির অভিযোগ এবং এর প্রতিবাদ করায় তার বাবার ওপর হামলার অভিযোগ—দুই ঘটনাই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

প্রকাশের সময়: 03:37:54 am, Friday, 21 August 2026