রাব্বি, বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কথা বলে এক শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মো. মোরশেদ নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বানারীপাড়া থানায় মামলা করেছেন। তাকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কথা বলে ওই শিক্ষার্থীর মাকে নিজের বাড়িতে ডেকে নেন শিক্ষক মোরশেদ। সেখানে ধর্ষণের অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার বিকেলে মোরশেদকে তার বাড়িতে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ।
তবে ঘটনার বিস্তারিত ও অভিযোগের অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলার খবর পেয়ে বুধবার দুপুরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগোপতি রায়কে অবহিত করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগোপতি রায় বলেন, অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ তারা এখনো পাননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, মামলার পর অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে ভুক্তভোগীর চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনসহ সংশ্লিষ্ট তথ্য তদন্তে বিবেচনা করা হবে।
https://slotbet.online/