• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স এখন অনলাইনে, ঘরে বসেই দেওয়া যাবে কর বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা কাউনিয়া থানার উদ্যোগ চুরি ও চোরাই মালামাল কেনাবেচা রোধে মতবিনিময় সভা বরিশালে একাধিক শিক্ষার্থীকে বলাৎকার করে পালালেন মাদরাসা শিক্ষক কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ডোপ টেস্টে কারাদণ্ড গুগল এডসেন্সের ভেরিফিকেশন পিন পেল বরিশালের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘বরিশাল সংবাদ’ ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার ফাঁদে ঝালকাঠির শিক্ষার্থীর পরিবার, থানায় অভিযোগ ৪৯ বছরে পা রাখল বিএনপি, বরিশালে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝালকাঠির তরুণীর হানিট্র্যাপ ও প্রতারনার ফাঁদ, শিক্ষার্থীর ৫ লাখ টাকা আত্মসাত! বরিশালে ডিবির অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরগুনায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণের, যুবক আটক বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের উদ্যোগ বিসিসির ১০ বছর আত্মগোপনেও রক্ষা হলো না, বরিশালের সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার বরিশালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের চরমোনাই বিশ্বাসের হাটে মাদক-কিশোর গ্যাং তৎপর, নেপথ্যে কারা? টিকটকে প্রেমের ফাঁদে বরিশালের সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা খোয়া বরিশাল গণপূর্তে ‘সিন্ডিকেটের’ অভিযোগ,লটারিতে কাজ পেয়েও ওয়ার্ক অর্ডার নয় বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, গুরুতরসহ আহত ৪

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে নাবিস্কোর বিস্কুটে প্যাকেটে ওজনের কারসাজি, ১৭৫ গ্রামের প্যাকেটে ১৪৪ গ্রাম!

নিজেস্ব প্রতিবেদক / ১২৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বরিশালে নাবিস্কোর বিস্কুটে প্যাকেটে ওজনের কারসাজি, ১৭৫ গ্রামের প্যাকেটে ১৪৪ গ্রাম!
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে নাবিস্কোর বিস্কুটে প্যাকেটে ওজনের কারসাজি, ১৭৫ গ্রামের প্যাকেটে ১৪৪ গ্রাম! | Barisal Sangbad

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর চৌমাথা বাজারে নাবিস্কো কোম্পানির নামে বাজারজাত করা বাটার কুকিজ ও সুইটি বিস্কুটের প্যাকেটে ঘোষিত ওজনের তুলনায় কম পণ্য থাকার অভিযোগ উঠেছে। ব্যবসায়ীর অভিযোগের পর কয়েকটি প্যাকেট ওজন করে ঘোষিত ওজনের সঙ্গে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে।

বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর চৌমাথা বাজারের স্টার ফুড বেকারিতে বিষয়টি নজরে আসে।

ব্যবসায়ী ও ভোক্তাদের অভিযোগ, বিস্কুটের প্যাকেটের গায়ে নেট ওজন ১৭৫ গ্রাম উল্লেখ থাকলেও ওজন করার পর কয়েকটি প্যাকেটে ১৪৪ থেকে ১৫০ গ্রাম পর্যন্ত পণ্য পাওয়া গেছে। এতে ঘোষিত ওজনের তুলনায় কোনো কোনো প্যাকেটে প্রায় ২৫ থেকে ৩১ গ্রাম কম পণ্য থাকার অভিযোগ পাওয়া যায়।

ক্রেতার অভিযোগে ওজন করে দেখেন ব্যবসায়ী

স্টার ফুড বেকারির স্বত্বাধিকারী আঃ বারেক জানান, তিনি খোকন নামে এক সেলস ম্যানের কাছ থেকে কয়েক কার্টন নাবিস্কোর বিস্কুট সংগ্রহ করেন। পরে বিক্রির সময় এক ক্রেতা প্যাকেটের ওজন কম থাকার অভিযোগ করেন।

অভিযোগটি যাচাই করতে কয়েকটি প্যাকেট ওজন করা হলে ঘোষিত ওজনের তুলনায় কম পাওয়া যায় বলে দাবি করেন তিনি।

আঃ বারেক বলেন, “ক্রেতার অভিযোগের পর আমি নিজেই প্যাকেটগুলো ওজন করে দেখি। প্রায় প্রতিটি প্যাকেটেই কম ওজন রয়েছে। বিষয়টি দেখে আমি বিস্মিত হয়েছি।”

‘ডিস্ট্রিবিউটর ব্যাখ্যা দিতে পারবেন’

বিস্কুট সরবরাহকারী ডিস্ট্রিবিউটরের সেলস ম্যান মো. শফিকুল ইসলাম খোকন বলেন, তিনি কাউনিয়ার কালাখার বাড়ির ডিস্ট্রিবিউটরের কাছ থেকে বিস্কুটগুলো এনে সরবরাহ করেছেন।

প্যাকেটে কেন ঘোষিত ওজনের চেয়ে কম পণ্য রয়েছে—এর ব্যাখ্যা ডিস্ট্রিবিউটর দিতে পারবেন বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে ডিস্ট্রিবিউটর পরিচয়ে মো. সুমন বলেন, কিছুদিন আগে নাবিস্কোর কারখানায় ওজন কম দেওয়ার বিষয়টি ধরা পড়েছিল। ওই ঘটনায় জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, “এগুলো আগের আনা বিস্কুট। নতুন করে যে মাল আসছে, সেগুলোতে ওজন কম দেওয়া হচ্ছে না।”

আগের চালানের পণ্য বাজারে এল কীভাবে?

তবে ডিস্ট্রিবিউটরের এই বক্তব্যের পরও প্রশ্ন উঠেছে—যদি আগের চালানের বিস্কুটে ঘোষিত ওজনের তুলনায় কম পণ্য থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসে থাকে, তাহলে সেই চালানের পণ্য কীভাবে ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বাজারে সরবরাহ হলো এবং দোকানে বিক্রির জন্য পৌঁছাল?

একই সঙ্গে প্যাকেটের গায়ে উল্লেখিত ১৭৫ গ্রাম ও প্রকৃত ওজনের ২৫–৩১ গ্রামের পার্থক্য কীভাবে তৈরি হয়েছে, সেটিও তদন্তের দাবি রাখে।

তদন্তের দাবি ভোক্তাদের

ভোক্তা অধিকার সংশ্লিষ্টদের মতে, প্যাকেটজাত খাদ্যপণ্যের মোড়কে একটি নির্দিষ্ট ওজন উল্লেখ করে বাস্তবে তার চেয়ে কম পণ্য সরবরাহের অভিযোগ উঠলে বিষয়টি তদন্ত করা প্রয়োজন।

বিশেষ করে একই চালানের একাধিক প্যাকেটে একই ধরনের ওজনের ঘাটতি পাওয়া গেলে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি উৎপাদন, প্যাকেটজাতকরণ কিংবা সরবরাহ ব্যবস্থার ত্রুটি—তা খতিয়ে দেখা জরুরি।

স্থানীয় ক্রেতারাও প্যাকেটজাত খাদ্যপণ্যে ঘোষিত ওজন ও প্রকৃত ওজনের সামঞ্জস্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত বাজার তদারকি দাবি করেছেন।

তাদের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বাজারে থাকা একই চালানের পণ্য পরীক্ষা করা হোক।

 


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

ফাহিম ফ্যাশন, বরিশাল

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

https://slotbet.online/