বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ঢাকার যুবক গ্রেপ্তার
- প্রকাশের সময়: 04:57:26 pm, Saturday, 26 September 2026
- / 71 Time View
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মো. মানিক মিয়া (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন বিসিসির ২২ নম্বর ওয়ার্ডের ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা মাছ বাজারের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সড়কের ওপর তল্লাশি চালিয়ে মানিক মিয়াকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মানিক মিয়া ঢাকার দক্ষিণখান থানার কাওলার এলাকার মো. বেলাল হোসেন ও নাসিমা বেগমের ছেলে।
এ ঘটনায় মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।
























