৩ জুলাই, ২০২৬ রাত ১:৫১
শিরোনাম :
বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল বরিশাল চৌমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন কার্যকর, সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ আটক ২ বরিশাল লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার ঢাকা-বরিশাল মহাসড়কে মাইকিং করে সংঘর্ষ জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার রেলেই কুয়াকাটা যাওয়ার স্বপ্ন আরও কাছে, শেষ হয়েছে ভাঙ্গা-কুয়াকাটা রেলপথের সমীক্ষা বরিশালে দোকানি ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য তুলকালাম কান্ড! পাল্টাপাল্টি অভিযোগ বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করে মাটিচাপা দিলো স্ত্রী বরিশালে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১, আহত ২ বরিশালে বেসরকারি স্বাস্থ্যসেবায় চরম অনিয়ম, ঝুঁকিতে রোগীর জীবন বিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউনে দ্বিতীয় দিনেও অচলাবস্থা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩৪ Time View

নিজেস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়-এ শিক্ষকদের পদোন্নতির দাবিতে চলমান অনির্দিষ্টকালের শাটডাউনে দ্বিতীয় দিনের মতো অচলাবস্থা বিরাজ করছে। মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। রেজিস্ট্রার ভবন, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও হিসাব বিভাগসহ বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম মঙ্গলবার ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনি রাজধানী ঢাকা-তে অবস্থান করছেন। উপাচার্যের অনুপস্থিতিতে আন্দোলনরত শিক্ষকরা এদিন কোনো জমায়েত বা কর্মসূচি পালন করেননি।

আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, চলমান পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সাধারণ সভা থেকে দুটি দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো— সিন্ডিকেট সভায় গৃহীত অভিন্ন নীতিমালার আলোকে নতুন সংবিধি প্রণয়নের উদ্যোগ বাতিল এবং ২০১৫ সালের বিদ্যমান পদোন্নতি নীতিমালা অনুযায়ী কর্মরত সব শিক্ষকের পদোন্নতি নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ২৪ জন শিক্ষক অধ্যাপক, ৩০ জন সহযোগী অধ্যাপক এবং ৬ জন সহকারী অধ্যাপক পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন।

এ দাবিতে গত ২১ এপ্রিল থেকে শিক্ষকরা কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালন শুরু করেন। পরে ৫ মে সিন্ডিকেট সভায় সমাধানের আশ্বাসে আন্দোলন শিথিল করা হলেও ৯ মে অনুষ্ঠিত সভায় পদোন্নতির বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় সোমবার থেকে ফের অনির্দিষ্টকালের শাটডাউন শুরু করা হয়।

একই সঙ্গে আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত জানুয়ারিতে জারি করা অভিন্ন নীতিমালার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হবে। এজন্য নতুন সংবিধি প্রণয়নে অন্তত দুই মাস সময় প্রয়োজন।

তবে শিক্ষকদের দাবি, ইউজিসির নতুন নীতিমালা জারির প্রায় ছয় মাস আগেই পদোন্নতি বোর্ডের বৈঠক ও সুপারিশ সম্পন্ন হয়েছিল। ফলে নতুন নীতিমালা তাদের পদোন্নির ক্ষেত্রে বাধা হওয়ার সুযোগ নেই।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo