ঢাকা 4:32 am, Wednesday, 7 October 2026
শিরোনাম:
বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার
সর্বশেষ
বরিশালে বাসে অভিযান, ১০ অ্যাম্পুল ইনজেকশনসহ যুবক গ্রেপ্তার বরিশালে কিশোর গ্যাং ও মাদকবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান নিষেধাজ্ঞার আগে জেলেদের জালে রুপালি ইলিশ, জমজমাট ঘাট-বাজার বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা বরিশালে শেবাচিমে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু বরিশালে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

সাংবাদিক এম মিরাজ হোসাইনের ইন্তেকাল, বরিশালের মিডিয়া অঙ্গনে শোক

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 12:03:12 am, Sunday, 23 August 2026
  • / 178 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ ও দৈনিক বণিক বার্তার বরিশাল প্রতিনিধি এম মিরাজ হোসাইন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বরিশালের সাংবাদিক ও মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা জানান, সম্প্রতি মস্তিষ্কের টিউমারের অস্ত্রোপচারের পর এম মিরাজ হোসাইনের নন-হজকিন লিম্ফোমা শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এম মিরাজ হোসাইন বরিশাল প্রেস ক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম এবং বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সিনিয়র সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করেছেন।

স্বজন সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার জিয়া সড়কের মুজাহিদ মঞ্জিলের বাসিন্দা সাংবাদিক এম মিরাজ হোসাইনের মরদেহ শনিবার বিকেল ৩টার দিকে ঢাকায় তাঁর কর্মস্থল দৈনিক বণিক বার্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ ফ্রিজিং গাড়িতে করে বরিশালে আনা হচ্ছে।

রোববার সকাল ১০টায় এম মিরাজ হোসাইনের মরদেহ বরিশাল প্রেস ক্লাবে নেওয়া হবে। সেখানে তাঁর কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন এবং জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এম মিরাজ হোসাইনের মৃত্যুতে বরিশাল প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিটিএমএ, সাংবাদিক ফোরাম, জেলা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় ও জেলা কমিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

সাংবাদিক এম মিরাজ হোসাইনের ইন্তেকাল, বরিশালের মিডিয়া অঙ্গনে শোক

প্রকাশের সময়: 12:03:12 am, Sunday, 23 August 2026