• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে পরিবারের অমতে প্রেমের বিয়ের ৯ মাসের মাথায় কিশোরীর করুণ পরিণতি বরিশালে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ সাংবাদিক এম মিরাজ হোসাইনের ইন্তেকাল, বরিশালের মিডিয়া অঙ্গনে শোক মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ বরিশালে নাবিস্কোর বিস্কুটে প্যাকেটে ওজনের কারসাজি, ১৭৫ গ্রামের প্যাকেটে ১৪৪ গ্রাম! বরিশালে অনুমোদন ছাড়াই চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক / ৩৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
বরিশালে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ | Barisal Sangbad

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানের নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু সদস্যের বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানি, অর্থ আদায় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর হাওলাদার ও একই এলাকার বাসিন্দা বাদশা হাওলাদার। সংবাদ সম্মেলনে সম্প্রতি ডিবি পুলিশের দায়ের করা একটি মামলার সাক্ষী হিসেবে দেখানো লালমিয়া হাওলাদারও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জাফর হাওলাদার অভিযোগ করেন, আগৈলঝাড়ার মোল্লাপাড়া, সাহেবেরহাটসহ বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু সদস্য সাদা পোশাকে অভিযান চালান। এ সময় নয়ন ঢালী ও সাহিন সরদার নামে স্থানীয় দুই ব্যক্তিকে সোর্স হিসেবে ব্যবহার করে বিভিন্ন পরিবারের উঠতি বয়সী তরুণদের আটক করা হয়।

তার অভিযোগ, আটকের পর তাদের কাছে মাদক পাওয়া গেছে কিংবা মাদক দিয়ে মামলা দেওয়া হবে—এমন ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করা হয়। দাবিকৃত অর্থ দিতে না পারলে বা প্রতিবাদ করলে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানোর অভিযোগও করেন তিনি।

সংবাদ সম্মেলনে জাফর হাওলাদার দাবি করেন, গত ১১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে তার ছেলে নাদিম হোসেন (২৫), প্রতিবেশী বাদশা হাওলাদারের ছেলে কলেজশিক্ষার্থী সাব্বির এবং শহিদুল হাওলাদারের ছেলে কলেজশিক্ষার্থী সোহাগ বাড়ির সামনে দাঁড়িয়ে মোবাইল ফোন দেখছিলেন।

এ সময় নয়ন ঢালী ও সাহিন সরদারকে সঙ্গে নিয়ে ডিবির এএসআই রাজিব চন্দ্র পাল, এসআই আবজাল হোসাইনসহ কয়েকজন সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তিনজনকে আটক করেন বলে দাবি করেন তিনি।

জাফর হাওলাদারের ভাষ্য, পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলেসহ অন্য দুজনকে নিয়ে যেতে দেখেন। আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারেন, আটকের সময় তাদের কারও কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি।

তার দাবি, গভীর রাতে সাব্বির ও সোহাগের পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে আগের একটি ঘটনায় ডিবির হয়রানির প্রতিবাদ করায় তার ছেলে নাদিমকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জাফর হাওলাদার বলেন, পরে গৌরনদী থানায় দায়ের করা একটি মামলায় নাদিমের কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধারের কথা উল্লেখ করা হয়। মামলার এজাহারে ঘটনাস্থল হিসেবে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারসংলগ্ন ছয়গ্রামগামী সড়কের মুখ দেখানো হয়েছে। তার দাবি, ওই ঘটনার সঙ্গে এজাহারে বর্ণিত বাস্তবতার কোনো মিল নেই।

হিসেবে দেখানো লালমিয়া হাওলাদার সংবাদ সম্মেলনে বলেন, নাদিমের কাছ থেকে ইয়াবা উদ্ধারের ঘটনাটি সম্পর্কে তিনি কিছুই জানেন না। তাকে কীভাবে মামলার সাক্ষী করা হয়েছে, সে বিষয়েও তিনি অবগত নন বলে দাবি করেন।

এদিকে সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে উপস্থিত হন ডিবির এএসআই রাজিবের সোর্স হিসেবে জাফর হাওলাদারের অভিযোগে উল্লেখ করা নয়ন ঢালী। তিনি দাবি করেন, ১১ আগস্ট রাতের ঘটনায় তিনি উপস্থিত ছিলেন।

নয়ন ঢালীর দাবি, ওই রাতে নাদিম, সাব্বির ও সোহাগের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। তার ভাষ্য অনুযায়ী, নাদিমকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জাফর হাওলাদার আরও অভিযোগ করেন, কিছুদিন আগে রত্নপুর ইউনিয়নের বরিয়াল বারহাজার গ্রামের কাওসার নামের এক মাছচাষি ও খামার ব্যবসায়ীর মুরগির খামারে সাদা পোশাকে অভিযান চালানো হয়।

তার দাবি, অভিযানে কোনো মাদক পাওয়া না গেলেও মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে কাওসারের কাছ থেকে অর্থ নেওয়া হয়। কয়েক দিন পর একই খামারে আবার ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে অর্থ নেওয়ার পাশাপাশি একটি মোবাইল ফোন নিয়ে যান বলেও অভিযোগ করেন তিনি।

তবে কাওসার ভয়ে এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলতে পারছেন না বলে দাবি করেন জাফর হাওলাদার।

জাফর হাওলাদার অভিযোগ করেন, এলাকায় কথিত ‘ধরপাকড় বাণিজ্য’ নিয়ে প্রতিবাদ করায় ডিবির এএসআই রাজিব চন্দ্র পালসহ সংশ্লিষ্টদের সঙ্গে তার বিরোধ তৈরি হয় এবং তাকে হুমকি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে তিনি তার ছেলে নাদিমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত করে সত্যতা যাচাই, মিথ্যা প্রমাণিত হলে মামলা থেকে তার নাম প্রত্যাহার এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একই সঙ্গে তিনি ঊর্ধ্বতন পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

 


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/