বরিশালে চুরি করা মালামাল আনতে গিয়ে জনতার হাতে আটক দুই চোর
বরিশাল সংবাদ ডেস্ক
Update Time :
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
৪৬৩
Time View
বরিশাল সদর উপজেলার চরমোনাইতে আগে থেকে চুরি করে লুকিয়ে রাখা মালামাল আনতে গিয়ে জনতার হাতে দুই চোর আটক হয়েছে। পরে তাদেরকে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সোমবার ( ৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চাঁদের হাটের একটি দোকানে আগে থেকে চুরি করে লুকিয়ে রাখা মালামাল আনতে গিয়ে জনতার হাতে আটক হয় তারা।
নস
আটককৃতরা হলেন নগরীর পশ্চিম কাউয়িনার জব্বার শেখের ছেলে হাসান ও লাল মিয়ার ছেলে নুর জামান।
স্থানীয়রা জানায়, সম্প্রতি সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চাঁদের হাটের একটি ডেকরেটরের দোকানে চুরি করে মালামাল পাশের ঝোপের মধ্যে লুকিয়ে রাখে। পরে সোমবার বিকেলে সেই মালামাল আনতে গিয়ে জনতার হাতে আটক হয় তারা। এ সময় তাদের এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের আটকে রেখে পুলিশকে খবর দিলে তারা এসে তাদেরকে নিয়ে থানায় যায়।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম জানায়, স্থানীয়রা দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।