ঢাকা 4:51 am, Tuesday, 13 October 2026
শিরোনাম:
বরিশালের তিন উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর হামলা বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে মাদক আসরে ডিএনসির অভিযান, পুলিশ সদস্যসহ আটক ৪ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
সর্বশেষ
বরিশালের তিন উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ পাথরঘাটায় বাড়ছে ডেঙ্গু রোগী, ২৯ চিকিৎসকের পদে কর্মরত মাত্র ৪ জন বরিশালে শংকর মঠে ‘জাগো দশপ্রহরণধারিণী’ অনুষ্ঠান বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি কেন্দ্র কমানোর উদ্যোগ বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর হামলা ঝালকাঠির কাঠালিয়ায় খাল থেকে ট্রলার চুরি বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে মাদক আসরে ডিএনসির অভিযান, পুলিশ সদস্যসহ আটক ৪

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের তিন উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 01:06:32 am, Tuesday, 13 October 2026
  • / 22 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শারদীয় দুর্গোৎসব ২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বরিশালের উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন্দ্র কুমার বাইন এবং সংশ্লিষ্ট তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।

পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপে আয়োজিত মতবিনিময় সভায় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা।

সভায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে পূজার সার্বিক নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। উৎসব শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।

সবার সহযোগিতায় দুর্গোৎসব সুন্দর, শান্তিপূর্ণ ও আনন্দমুখরভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে জেলা পুলিশ।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালের তিন উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

প্রকাশের সময়: 01:06:32 am, Tuesday, 13 October 2026