বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আল মামুন-উল ইসলাম। এর আগে তিনি বরিশাল এয়ারপোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সিটি স্পেশাল ব্রাঞ্চ (CTS-B) “সি আই ও ১” পদে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (CID)-এর কর্মকর্তা হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ওসি মোঃ আল মামুন-উল ইসলাম ২০০০ সালে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (SI, নিরস্ত্র) পদে যোগদান করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় কর্মরত থাকার সময় তার সততা ও দক্ষতার কারণে সুপরিচিত। সাধারণ মানুষের সেবা প্রদানে তার আন্তরিকতা এবং পেশাদারিত্বের জন্য তিনি প্রশংসিত।
তিনি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে তিন বছর দায়িত্ব পালন করেছেন, যেখানে তার পেশাদারিত্ব ও সততার প্রশংসা করা হয়। এলাকাবাসী আশা করছেন, একজন সুদক্ষ ও সৎ অফিসারের যোগদানের ফলে কোতোয়ালি থানার নিরাপত্তা, কার্যক্রম এবং সেবার মান উন্নত হবে।
ওসি আল মামুন-উল ইসলাম স্থানীয়দের সহযোগিতা এবং সহকর্মীদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।