আজ রবিবার (১২ অক্টোবর) সকাল ০৯:০০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের রুপাতলিস্থ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নায়েক/কনস্টবল হতে এএসআই (নিঃ) এবং এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর প্যারেড পর্ব অনুষ্ঠিত হয়।
প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ পরীক্ষা করেন বিএমপি উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার, পিপিএম মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) মশিয়ার রহমান, সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) মোঃ নাসির উদ্দিন ফকিরসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা বৃন্দ ও পরীক্ষার্থীগণ।
২০২৫ সালে বিএমপি সদর দপ্তর বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ, পদোন্নতি, সাইবার ক্রাইম ম্যানেজমেন্ট এবং আধুনিক টেকনোলজিভিত্তিক অপরাধ তদন্তে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগ ইতোমধ্যে নাগরিক সেবা ও নিরাপত্তায় একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।