নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা থেকে লঞ্চযোগে বরিশালে আনা ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ পারভীন বেগম সাথী (৪১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল নদীবন্দর এলাকায় নোঙর করা পারাবত-১৮-এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পারভীন বেগম সাথী বরিশাল সদর উপজেলার লাকুটিয়া এলাকার মৃত আদম আলী সরদারের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে বরিশাল নগরীর সাগরদী চান্দুর মার্কেট এলাকার ‘সরদার ভিলা’র একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
মো. কামরুজ্জামান, কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব-৮ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত-১৮ লঞ্চে গাঁজার একটি বড় চালান বরিশালে পৌঁছাবে।
এই তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর একটি বিশেষ দল ভোরে বরিশাল নদীবন্দরে অবস্থান নেয়। লঞ্চটি ঘাটে পৌঁছানোর পর তল্লাশির একপর্যায়ে তৃতীয় তলার একটি কেবিন থেকে পারভীন বেগমকে আটক করা হয়।
পরবর্তীতে তার হেফাজত থেকে ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, পারভীন বেগম একজন পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় র্যাব বাদী হয়ে কোতোয়ালি মডেল থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/