• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
গুগল এডসেন্সের ভেরিফিকেশন পিন পেল বরিশালের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘বরিশাল সংবাদ’ ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার ফাঁদে ঝালকাঠির শিক্ষার্থীর পরিবার, থানায় অভিযোগ ৪৯ বছরে পা রাখল বিএনপি, বরিশালে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝালকাঠির তরুণীর হানিট্র্যাপ ও প্রতারনার ফাঁদ, শিক্ষার্থীর ৫ লাখ টাকা আত্মসাত! বরিশালে ডিবির অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরগুনায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণের, যুবক আটক বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের উদ্যোগ বিসিসির ১০ বছর আত্মগোপনেও রক্ষা হলো না, বরিশালের সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার বরিশালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের চরমোনাই বিশ্বাসের হাটে মাদক-কিশোর গ্যাং তৎপর, নেপথ্যে কারা? টিকটকে প্রেমের ফাঁদে বরিশালের সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা খোয়া বরিশাল গণপূর্তে ‘সিন্ডিকেটের’ অভিযোগ,লটারিতে কাজ পেয়েও ওয়ার্ক অর্ডার নয় বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, গুরুতরসহ আহত ৪ বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ভাটিখানার রোকেয়া আজিম সড়কে রাকিবের মাদক ব্যবসা জমজমাট বরিশাল গাইড ২০২৬: সর্বশেষ আপডেট বরিশালে ডিস ব্যবসার আড়ালে মাদক কারবার ও হানি ট্র্যাপের ফাঁদ বরিশালসহ দেশে আগামী ১০ দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার ফাঁদে ঝালকাঠির শিক্ষার্থীর পরিবার, থানায় অভিযোগ - বরিশাল সংবাদ

নিজেস্ব প্রতিবেদক / ৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার ফাঁদে ঝালকাঠির শিক্ষার্থীর পরিবার, থানায় অভিযোগ
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার ফাঁদে ঝালকাঠির শিক্ষার্থীর পরিবার, থানায় অভিযোগ | Barisal Sangbad

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ময়মনসিংহের এক তরুণের বিরুদ্ধে বিদেশে অধ্যয়নরত ঝালকাঠির এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অর্থ নেওয়া, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী মো. ইসহাক আলী সিকদার (৫৭) পেশায় একজন শিক্ষক। তিনি বর্তমানে বরিশাল কাউনিয়া হাউজিং এলাকায় বসবাস করেন। তার স্থায়ী বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার বাসিন্দা।

লিখিত অভিযোগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা ইমতিয়াজ আহমেদ তারেক (২২), তার বাবা মো. ইমদাদুল হক এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

যেভাবে পরিচয় ও সম্পর্ক

অভিযোগ সূত্রে জানা যায়, ইসহাক আলী সিকদারের মেয়ে ইফাত জাহান শিফা প্রায় তিন বছর আগে উচ্চশিক্ষার উদ্দেশ্যে কিরগিজস্তানে যান। সেখানে অবস্থানকালে বাংলাদেশি শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিফার বাবা লিখিত অভিযোগে দাবি করেন, সম্পর্কের সুযোগ নিয়ে ইমতিয়াজ বিভিন্ন সময়ে শিফার কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা করে এবং বিভিন্ন অঙ্কে অর্থ গ্রহণ করেন। অভিযোগকারীর দাবি, এসব আর্থিক লেনদেনের বিষয়টি ইমতিয়াজের পরিবারের সদস্যরাও জানতেন।

একপর্যায়ে ইমতিয়াজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা জানতে পেরে শিফা তার সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানান এবং আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মারধর ও হুমকির অভিযোগ

অভিযোগকারীর দাবি, সম্পর্ক চালিয়ে যেতে অস্বীকৃতি এবং টাকা দেওয়া বন্ধ করায় ইমতিয়াজ ক্ষিপ্ত হয়ে শিফাকে মারধর করেন। একই সঙ্গে তার কাছে পুনরায় টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শিফাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন শুরু করা হয়। একপর্যায়ে বাংলাদেশে অবস্থানরত শিফার বাবা ইসহাক আলী সিকদারের মোবাইল ফোনেও যোগাযোগ করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া শিফা সম্পর্ক বজায় না রাখলে এবং পুনরায় টাকা না দিলে তার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্য ও পরিচিতজনদের কাছেও ওই ছবি পাঠানোর ভয় দেখানো হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

যা বললেন অভিযুক্তের বাবা

এ বিষয়ে জানতে ইমতিয়াজের বাবা মো. ইমদাদুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার ছেলে বিদেশে বসে কী করছে, তা আমি কীভাবে জানব?”

তবে অভিযোগকারী পরিবারের পক্ষ থেকে তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তাকে জানানোর পর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—এ বিষয়ে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি।

অভিযোগকারী পরিবারের দাবি, অভিযোগ দায়েরের পর কাউনিয়া থানা থেকে ইমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের পরিচয় গোপন করেন এবং ইমতিয়াজ নামে তার কোনো ছেলে নেই বলে দাবি করেন।

অভিযোগকারী পক্ষের দাবি অনুযায়ী, পরবর্তীতে পাওয়া তথ্য অনুসারে ইমদাদুল হক পেশায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন সাবেক সদস্য ছিলেন এবং বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত।

বর্তমানে ইফাত জাহান শিফা বিদেশে অবস্থান করায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার বাবা। লিখিত অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার মেয়ে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

 


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

https://slotbet.online/