ঝালকাঠির রাজাপুর উপজেলায় বসতঘরে ঢোকা এক চোরের হাতের আঙুল কামড়ে ছিঁড়ে আত্মরক্ষার বিরল সাহসিকতার পরিচয় দিয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননী ঝুমুর বেগম। তবে পালিয়ে যাওয়ার সময় পরিবারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে যায় চোর।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহসংকর এলাকায় সৌদি প্রবাসী জুয়েল খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঝুমুর বেগম ঘরে একা ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে এক চোর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে। আত্মরক্ষার জন্য ঝুমুর বেগম চোরের হাতের একটি আঙুল শক্তভাবে কামড়ে ধরেন। আঙুল ছাড়িয়ে নিতে চোর তার মুখে আঘাত করলেও আঙুলের একটি অংশ ছিঁড়ে যায়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যাওয়ার সময় পরিবারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে যায় সে।
ঝুমুর বেগমের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। বুধবার সকালে তিনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
https://slotbet.online/