বরিশাল মহানগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. তানজিরুল ইসলাম রনি (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি মেট্রো)।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গোয়েন্দা বিভাগের এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন কালা খান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে এলাকার রিয়াজ মিয়ার অটোরিকশা গ্যারেজের সামনে থেকে তানজিরুল ইসলাম রনিকে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তানজিরুল ইসলাম রনি বরিশাল জেলার এয়ারপোর্ট থানার লাকুটিয়া (সারশী) এলাকার বাসিন্দা। তিনি মো. মিলন হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে বরিশাল মহানগরজুড়ে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
https://slotbet.online/