ঢাকা 8:54 am, Sunday, 25 October 2026
শিরোনাম:
উচ্ছেদের কয়েক দিনের মধ্যেই বেলস পার্কে ফের দখলে বরিশাল নগরীকে আরো আধুনিক ও ডিজিটাল করতে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ বরিশালে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান বরিশালে ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেপ্তার তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন প্রকল্প বরিশালে ব্যর্থ মাদকবিরোধী অভিযান,ডিএনসি কর্মকর্তাদের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বরিশালে বসতঘরে দস্যুতার চেষ্টা, অস্ত্রসহ আটক ১ বরিশালে মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার
ব

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 12:35:54 am, Friday, 3 July 2026
  • / 182 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ
বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল | Barisal Sangbad

বরিশাল নগরীর নতুনবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় নারীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নতুনবাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঝাড়ু হাতে অংশগ্রহণকারী নারীরা হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি নতুনবাজার মোড় থেকে মরকখোলার পুল এলাকা প্রদক্ষিণ করে। এ সময় কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া রেনু বেগম অভিযোগ করেন, গত ২৯ জুন রাতে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন, ছাত্রদল নেতা তামিম, সিরাজুল ইসলাম রাতুল ও শান্তর নেতৃত্বে তাদের রেস্টুরেন্টে হামলা চালানো হয়। হামলাকারীরা দোকান ভাঙচুরের পাশাপাশি তাকে ও তার বোনকে মারধর করে রাস্তায় ফেলে পিটিয়েছে। ঘটনার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আরেক বিক্ষোভকারী সালমা ইসলাম বলেন, নারীদের মারধর ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। এমনকি অভিযুক্তদের বিরুদ্ধে দলীয়ভাবেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত বিচার না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিলে স্থানীয় নারীদের পাশাপাশি নতুনবাজার ও কাউনিয়া এলাকার বাসিন্দারাও অংশ নেন।

উল্লেখ্য, গত ২৯ জুন রাতে নতুনবাজার মরকখোলার পুল এলাকায় একটি রেস্টুরেন্টে হামলার অভিযোগ ওঠে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন ও তার অনুসারীদের বিরুদ্ধে। হামলার শিকার দুই নারী অভিযোগ করেন, এ সময় রেস্টুরেন্টের ক্যাশবাক্স থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের ওপর হামলা চালানো হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন। বুধবার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রেস্টুরেন্টে খাবারের অতিরিক্ত মূল্য নেওয়ার প্রতিবাদ করলে তাদের এক কর্মীকে মারধর করা হয়। তিনি রেস্টুরেন্টে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।

আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।

🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
ট্যাগ :
add-money-somogro-bangladesh-local-portal-300×100-20260906201438 - বরিশাল সংবাদ

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ
1790175212501

বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

প্রকাশের সময়: 12:35:54 am, Friday, 3 July 2026