বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আঁখি নামে তার এক নারী সহযোগী পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
সোমবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে নগরীর দক্ষিণ পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল হাওলাদার নগরীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বাদশা হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ পলাশপুর এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাসেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে চারটি নীল রঙের পলিথিন প্যাকেটে মোড়ানো মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, অভিযানের সময় আঁখি নামে এক নারী মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।