• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ বরিশালে নাবিস্কোর বিস্কুটে প্যাকেটে ওজনের কারসাজি, ১৭৫ গ্রামের প্যাকেটে ১৪৪ গ্রাম! বরিশালে অনুমোদন ছাড়াই চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক অনুমোদন ছাড়াই এসিআরের নম্বর পরিবর্তন, ৬ কর্মকর্তার শাস্তি বরিশালে টিসিবির পণ্যের মান নিয়ে অভিযোগ, বিপাকে ৫০০ ডিলার বরিশালে ইয়াবাসহ কলেজ কর্মচারীকে আটক করলো স্থানীয়রা, অতঃপর

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে আ’লীগের প্রভাবে পিওন থেকে ওয়ার্ড সচিব! 

নিজেস্ব প্রতিবেদক / ৮৮০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬
বরিশালে আ’লীগের প্রভাবে পিওন থেকে ওয়ার্ড সচিব! 
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে আ'লীগের প্রভাবে পিওন থেকে ওয়ার্ড সচিব!  | Barisal Sangbad

৫নং ওয়ার্ড সচিবের খামখেয়ালীপনায় বাড়ছে নাগরিক ভোগান্তি!

-বিসিসি প্রশাসকের হস্তক্ষেপ কামনা

 

নিজেস্ব প্রতিবেদক: 

দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক ও জনবান্ধব উদ্যোগের মাধ্যমে নগরবাসীর প্রশংসা কুড়িয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তবে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের সচিব জসিমের কর্মকাণ্ড প্রশাসকের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে জন্মনিবন্ধন, বিভিন্ন সনদ, প্রত্যয়নপত্রসহ নাগরিক সেবা নিতে গেলে ওয়ার্ড সচিব জসিমের কাছে নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দিতে হয়। অভিযোগকারীদের দাবি, অতিরিক্ত টাকা না দিলে নানা অজুহাতে সেবা বিলম্বিত করা হয় কিংবা ভোগান্তির সৃষ্টি করা হয়।

 

স্থানীয়দের ভাষ্য, ৫ নম্বর ওয়ার্ডে নগরীর অন্যান্য ওয়ার্ডের তুলনায় জনসংখ্যা বেশি এবং অধিকাংশ বাসিন্দাই নিম্ন আয়ের। ফলে প্রয়োজনীয় নাগরিক সেবা পেতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকেই এটিকে এক ধরনের জিম্মিদশা বলে মন্তব্য করেছেন।

 

সূত্র জানায়, জসিম একসময় বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও তৎকালীন প্যানেল মেয়র মোশাররফ আলী খান বাদশার পিওন হিসেবে দায়িত্ব পালন করতেন। পরে আওয়ামী লীগ সরকারের আমলে প্যানেল মেয়রের প্রভাব খাটিয়ে তাকে ১৬ নম্বর ওয়ার্ডের সচিব পদে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

 

অভিযোগ রয়েছে, সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি দীর্ঘদিন মোশাররফ আলী খান বাদশার ছত্রচ্ছায়ায় থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। পরবর্তীতে মোশাররফ আলী খান বাদশার মৃত্যুর পর ১৬ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলর তার কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে তাকে ওই ওয়ার্ড থেকে সরিয়ে দেন। পরে তৎকালীন নগর প্রশাসন তাকে ৫ নম্বর ওয়ার্ডের সচিব হিসেবে দায়িত্ব দেয়।

 

অভিযোগকারীদের দাবি, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর সরকার সিটি কর্পোরেশনের সব ওয়ার্ড কাউন্সিলরের পদ বাতিল করলে কাউন্সিলর না থাকার সুযোগে জসিম আরও বেপরোয়া হয়ে ওঠেন। নিজের ইচ্ছামতো নাগরিক সেবা পরিচালনার পাশাপাশি নতুন টিসিবি ও ফ্যামিলি কার্ড বিতরণেও অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ওয়ার্ডের বাসিন্দা মোবারক আলী বলেন, “প্রায় সব ধরনের সেবা নিতে গেলেই অতিরিক্ত টাকা দাবি করা হয়। টাকা না দিলে নানা অজুহাতে কাজ ফেলে রাখা হয়। বাধ্য হয়েই অনেককে অতিরিক্ত অর্থ দিয়ে সেবা নিতে হচ্ছে।”

 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, “আমার প্রকৌশল প্রতিষ্ঠানের জন্য একটি ট্রেড লাইসেন্সের আবেদন করতে ওয়ার্ড সচিবের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিই। কিন্তু তিনি আমাকে অন্তত দেড় মাসের বেশি সময় ঘুরিয়েছেন। এতে আমি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছি। সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও কেন এতদিন ঘোরানো হয়েছে, তা বুঝতে পারিনি।”

 

অপর এক বাসিন্দা বলেন, “আমি ৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র ওয়ার্ড সচিবের কার্যালয়ে জমা দিয়েছিলাম। কিন্তু কয়েকদিন ঘুরিয়ে শেষে কাগজপত্র ফেরত দিয়ে বলা হয়, এটির প্রত্যয়ন দেওয়া সম্ভব নয়। অবৈধ সুবিধা না দেওয়ায় আমাকে ভোটার হওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

 

তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অফিস চলাকালীন সময়ে একাধিকবার ওয়ার্ড সচিবের কার্যালয়ে গেলেও জসিমকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের হস্তক্ষেপ কামনা করেছেন ৫নং ওয়ার্ডের বাসিন্দারা। অভিযুক্ত ওয়ার্ড সচিবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থা ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন তারা।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/