শিরোনাম:
সর্বশেষ
বরিশালে ডিবির অভিযানে গাঁজাসহ নারী আটক
সংবাদকর্মী
- প্রকাশের সময়: 03:01:55 am, Sunday, 28 June 2026
- / 249 Time View

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ কোহিনুর বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন রূপাতলীর শেরেবাংলা সড়ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিএমপি সূত্রে জানা গেছে, গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক দল অভিযানে কোহিনুর বেগমের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাকে মাদকসহ আটক করা হয়।
পুলিশ জানায়, আটক কোহিনুর বেগমের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য সংক্রান্ত ৪টি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
[related_posts]
ট্যাগ :

























