• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ বরিশালে নাবিস্কোর বিস্কুটে প্যাকেটে ওজনের কারসাজি, ১৭৫ গ্রামের প্যাকেটে ১৪৪ গ্রাম! বরিশালে অনুমোদন ছাড়াই চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক অনুমোদন ছাড়াই এসিআরের নম্বর পরিবর্তন, ৬ কর্মকর্তার শাস্তি বরিশালে টিসিবির পণ্যের মান নিয়ে অভিযোগ, বিপাকে ৫০০ ডিলার বরিশালে ইয়াবাসহ কলেজ কর্মচারীকে আটক করলো স্থানীয়রা, অতঃপর

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে ড্রেন নির্মাণকাজে দেয়াল ধস, চাপা পড়ে শ্রমিক নিহত

নিজেস্ব প্রতিবেদক / ১৮৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
বরিশালে ড্রেন নির্মাণকাজে দেয়াল ধস, চাপা পড়ে শ্রমিক নিহত
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে ড্রেন নির্মাণকাজে দেয়াল ধস, চাপা পড়ে শ্রমিক নিহত | Barisal Sangbad

বরিশাল: বরিশাল নগরীতে ড্রেন নির্মাণকাজ চলাকালে পাশের একটি দেয়াল ধসে পড়ে চাপা পড়ে মো. জোবায়ের (৩০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে নগরের পুলিশ লাইন্স সড়কের ওয়াইডব্লিউসি গলিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোবায়ের ভোলা জেলার চরফ্যাসন উপজেলার ওমরপুর গ্রামের মো. সালাউদ্দিনের ছেলে।

কোতোয়ালি মডেল থানার পুলিশ ও সহকর্মীদের সূত্রে জানা যায়, তিনজন শ্রমিক ড্রেন নির্মাণের জন্য রড বাঁধাইয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ পাশের একটি দেয়াল ধসে তাদের ওপর পড়ে। অন্য শ্রমিকরা অল্পের জন্য রক্ষা পেলেও দেয়ালের বড় অংশের নিচে চাপা পড়েন জোবায়ের।

সহকর্মী মো. মনির জানান, স্থানীয়দের সহায়তায় জোবায়েরকে দ্রুত উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নিজাম জানান, দেয়াল ধসের সময় জোবায়ের সম্ভবত উঠে সরে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে তার পা রডে আটকে যায়। পরে দেয়ালটি তার বুকের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ড্রেন নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছিল। দেয়ালের ঝুঁকি মূল্যায়ন, মাটি ও আশপাশের কাঠামোর স্থিতিশীলতা পরীক্ষা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারত।

কাজের ঠিকাদার নাজমুল হাসান বাপ্পি বলেন, প্রায় সাড়ে তিন ফুট গভীর করে ড্রেন নির্মাণের কাজ চলছিল। তবে পাশের দেয়ালটি ধসে পড়বে—এমন কোনো আশঙ্কা ছিল না। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।

Focus Keywords: বরিশাল, বরিশাল সংবাদ, ড্রেন নির্মাণ, দেয়াল ধস, নির্মাণশ্রমিক নিহত, বরিশাল দুর্ঘটনা, Barishal News


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/