বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

বরিশাল নগরীতে অটোরিকশাচালক নাজমুল হোসেন হত্যা মামলার আসামিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুন) দুপুরে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড এলাকায় বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটায়।
এর আগে সোমবার কালিজিরা নদীতে বস্তাবন্দি অবস্থায় ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি গ্রামের অটোরিকশাচালক নাজমুল হোসেনের (২৫) বলে শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেছে পুলিশ।
ঘটনার পর নিহতের বাবা আব্দুল রশিদ মোল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাইফুল ইসলাম, মিরাজ হোসেন শুভ, কামরুন নাহার এবং ফরিদা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালায়। এ সময় কয়েকটি ঘরবাড়ি ও স্থাপনা ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আগুনে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “নাজমুল হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ঘটনা বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।