• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ভাটিখানায় মাদক ও চাঁদাবাজির অভিযোগ, নেপথ্যে একাধিক ব্যক্তির নাম মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ বরিশালে নাবিস্কোর বিস্কুটে প্যাকেটে ওজনের কারসাজি, ১৭৫ গ্রামের প্যাকেটে ১৪৪ গ্রাম! বরিশালে অনুমোদন ছাড়াই চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক অনুমোদন ছাড়াই এসিআরের নম্বর পরিবর্তন, ৬ কর্মকর্তার শাস্তি বরিশালে টিসিবির পণ্যের মান নিয়ে অভিযোগ, বিপাকে ৫০০ ডিলার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে অনুমোদন ছাড়াই অটোরিকশা ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে যাত্রীরা

নিজেস্ব প্রতিবেদক / ২৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬
বরিশালে অনুমোদন ছাড়াই অটোরিকশা ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে যাত্রীরা
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে অনুমোদন ছাড়াই অটোরিকশা ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে যাত্রীরা | Barisal Sangbad

বরিশাল নগরীতে তিন চাকার যানবাহন—হলুদ অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার ভাড়া হঠাৎ করে ৫ টাকা বৃদ্ধি করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিভিন্ন রুটে নতুন ভাড়ার তালিকা টাঙিয়ে বাড়তি ভাড়া আদায় করা হলেও বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) জানিয়েছে, তারা এখনো কোনো ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়নি।

জানা গেছে, গত দুই দিন ধরে নগরীর বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকরা। আগে চৌমাথা থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল পর্যন্ত ভাড়া ছিল ৫ টাকা, যা বর্তমানে ১০ টাকা নেওয়া হচ্ছে। একইভাবে লঞ্চঘাট থেকে চৌমাথা রুটে ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে প্রায়ই যাত্রী ও চালকদের মধ্যে তর্কাতর্কির সৃষ্টি হচ্ছে।

চালকদের একাংশ দাবি করেছেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও যান পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ায় তারা নিজেরাই ভাড়া সমন্বয় করেছেন। তবে যাত্রীরা বলছেন, কোনো সরকারি অনুমোদন বা পূর্বঘোষণা ছাড়াই ভাড়া বৃদ্ধি করা অযৌক্তিক এবং এতে তাদের দৈনন্দিন যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, নগরীর অন্তত ১০ থেকে ১৫টি রুটে নতুন করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। চালকরা নিজেদের উদ্যোগেই প্রতিটি রুটে ৫ টাকা করে বাড়তি ভাড়া নির্ধারণ করেছেন।

হলুদ অটোরিকশাচালক রজব আলী বলেন, “আমাদের কোনো সমিতি নেই। তাই চালকেরা আলোচনা করে ভাড়া বাড়িয়েছি। যাত্রীদের সঙ্গে বিতর্ক এড়াতে গাড়ির সামনে ভাড়ার চার্ট টাঙিয়ে দিয়েছি।”

যাত্রী ও কলেজছাত্রী আসমা আক্তার বলেন, “গায়ের জোরে ভাড়ার তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা প্রতিদিন অটোরিকশায় চলাচল করি, তাদের খরচ অনেক বেড়ে গেছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।”

বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সহ-সভাপতি আব্দুর রশিদ নিলু বলেন, “ভাড়া বাড়াতে হলে যাত্রী, চালক ও সিটি করপোরেশন—এই তিন পক্ষের সমন্বয় প্রয়োজন। এছাড়া এসব অটোরিকশা ও মাহিন্দ্রার চলাচলের বৈধতাও পর্যালোচনা করা দরকার।”

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিসির নাম ব্যবহার করে যে ভাড়ার তালিকা প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। নগরীর অটোরিকশা ও সিএনজির ভাড়া নির্ধারণে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে পরবর্তী সময়ে ভাড়া নির্ধারণ করা হবে।”

এদিকে অনুমোদনহীন ভাড়া বৃদ্ধির কারণে নগরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত বিষয়টির সমাধান এবং ভাড়া নির্ধারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/