• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ বরিশালে নাবিস্কোর বিস্কুটে প্যাকেটে ওজনের কারসাজি, ১৭৫ গ্রামের প্যাকেটে ১৪৪ গ্রাম! বরিশালে অনুমোদন ছাড়াই চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক অনুমোদন ছাড়াই এসিআরের নম্বর পরিবর্তন, ৬ কর্মকর্তার শাস্তি বরিশালে টিসিবির পণ্যের মান নিয়ে অভিযোগ, বিপাকে ৫০০ ডিলার বরিশালে ইয়াবাসহ কলেজ কর্মচারীকে আটক করলো স্থানীয়রা, অতঃপর

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে সবজিতে স্বস্তি, মাছের বাজারে আগুন; চাপে ক্রেতারা

নিজেস্ব প্রতিবেদক / ১২১ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
বরিশালে সবজিতে স্বস্তি, মাছের বাজারে আগুন; চাপে ক্রেতারা
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে সবজিতে স্বস্তি, মাছের বাজারে আগুন; চাপে ক্রেতারা | Barisal Sangbad

বরিশালের বাজারে সবজির দাম তুলনামূলক সহনীয় পর্যায়ে থাকলেও মাছের চড়া দামে অস্বস্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। অন্যদিকে ব্রয়লার মুরগি ও মাংসের দাম স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তি মিলছে ভোক্তাদের।
সোমবার (১৫ জুন) সকালে বরিশাল নগরীর বহুমুখী সিটি মার্কেটের পাইকারি সবজির বাজার, বাংলাবাজারসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে অধিকাংশ সবজির দাম স্থিতিশীল রয়েছে। পাইকারি বাজারে কাঁচামরিচ প্রতি কেজি ২৫-৩০ টাকা, শসা ১২ টাকা, করলা ২০-৩০ টাকা, পেঁপে ১৫-২০ টাকা, ঝিঙে ১৫-২০ টাকা, ঢ্যাঁড়স ১৫ টাকা এবং পটল ৭ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ প্রতি পিস ২০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা ও টমেটো ৭০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
তবে খুচরা বাজারে এসব পণ্যের দাম প্রায় দ্বিগুণ। কাঁচামরিচ ৫০-৬০ টাকা, শসা ৩০ টাকা, বেগুন ৮০-৯০ টাকা, করলা ৫০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, টমেটো ৯০-১০০ টাকা এবং পটল ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নগরীর বাংলাবাজারের সবজি বিক্রেতা তৌহিদ বলেন, “পাইকারি বাজার থেকে সবজি এনে পরিবহন খরচ, শ্রমিক মজুরি, দোকান ভাড়া, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন ব্যয় যোগ হয়। এজন্য খুচরা বাজারে কিছুটা বেশি দামে বিক্রি করতে হয়।”
এদিকে মুরগি ও মাংসের বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ টাকা, সোনালি ২৭০-২৮০ টাকা এবং লেয়ার মুরগি ২৯০-৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে মাছের বাজারে ক্রেতাদের সবচেয়ে বেশি ভোগান্তি দেখা গেছে। নগরীর পোর্ট রোড মাছ বাজারে রুই মাছ ২৫০-৪০০ টাকা, কাতলা ২২০-৫০০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, টেংরা ৫০০-৭০০ টাকা এবং চিংড়ি মাছ ৮০০-১,২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভেটকি ৪০০-৫৫০ টাকা, টাকি ২২০-২৫০ টাকা, তেলাপিয়া ১২০-১৬০ টাকা এবং পাঙাশ ১৫০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, নদী ও সাগরে মাছের সরবরাহ কমে যাওয়ায় এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় মাছের দাম বৃদ্ধি পেয়েছে। সামুদ্রিক মাছের দামও আগের তুলনায় বেড়েছে।
পোর্ট রোড বাজারে কেনাকাটা করতে আসা মুশফিকুর রহমান বলেন, “আগে এক হাজার টাকায় মাছ ও সবজি দুটোই কেনা যেত। এখন এক হাজার টাকায় ভালো মানের এক ধরনের মাছ কিনতেই হিমশিম খেতে হয়। আর ইলিশ মাছ তো সাধারণ মানুষের নাগালের বাইরেই চলে গেছে।”
বাজার বিশ্লেষকরা বলছেন, সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নিয়ন্ত্রণে রয়েছে। তবে মাছের বাজারে সরবরাহ বৃদ্ধি না পেলে অদূর ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর খাদ্য ব্যয়ের চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/