বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

পটুয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) বিকেল থেকে পটুয়াখালী সদর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজন মাদক ব্যবসায়ী ও জাল টাকার কারবারিকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজা ও জাল নোট নিজের হেফাজতে রেখে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল পটুয়াখালী সদর থানার কালিকাপুর টোল প্লাজার উত্তরে মহাসড়কের ঢালে অবস্থান নেয়।
সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী ৩০ হাজার টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়। পরে তার দেখানো পৃথক স্থানে অভিযান চালিয়ে টেপ ও পলিথিনে মোড়ানো সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মো. আসাদুজ্জামান বলে জানিয়েছে র্যাব। তার বিরুদ্ধে জাল টাকা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও জাল টাকার কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখা হবে।
এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।