• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
মেয়েকে পরীক্ষার কেন্দ্রে দিয়ে নামাজে যাওয়ার পথে ট্রাকচাপায় পা হারালেন বাবা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন ১০৯ মেধাবী শিক্ষার্থী বরিশালে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, ২৬ দিনে হাসপাতালে ভর্তি ৫২২ রোগী তৃতীয় লিঙ্গের নাগরিককে চাকরি দিয়ে প্রশংসায় ভাসছে বরিশাল সিটি করপোরেশন বরিশালে কাউনিয়া থানার অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে ফের জোৎসনার মাদক ব্যবসা জমজমাট বরিশালে বিএনপির কমিটি নিয়ে বিতর্ক, মৃত ও প্রবাসীদের পদ দেওয়ার অভিযোগ বঙ্গোপসাগরে ধরা পড়ল বিশাল ‘রাজা ইলিশ’, বিক্রি হলো সাড়ে ৭ হাজার টাকায় বরিশালে শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু বরিশালে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নাতির লাথিতে বৃদ্ধার মৃত্যু রোগীকে ঝালকাঠি থেকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না, দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই’—বরিশালে তথ্যমন্ত্রী নিম্নচাপের প্রভাবে বরিশাল উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, পায়রাসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল; জুলাইতেই মৃত্যু ৫ বরিশালের নবনিযুক্ত সিভিল সার্জনের কক্ষে তালা, অপসারণের দাবিতে বিক্ষোভ বরিশালে এএসআই রিয়াজের বিপুল সম্পদ নিয়ে প্রশ্ন, দুদকের তদন্ত দাবি স্থানীয়দের বরিশালে বাবার কবর জিয়ারতে গিয়ে আ.লীগ নেতার হামলার শিকার দুই ভাই বরিশালে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ৪, ডিবির অভিযানে উদ্ধার ২ মোটরসাইকেল বরিশাল পাসপোর্ট অফিসে ৩ মাস ধরে পড়ে আছে ৮০০ পাসপোর্ট, বিপাকে কর্তৃপক্ষ বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে মাদকের নতুন ‘হটস্পট’ হিসেবে আলোচনায় ভাটিখানা!

নিজেস্ব প্রতিবেদক / ১০২১ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
বরিশালে মাদকের নতুন ‘হটস্পট’ হিসেবে আলোচনায় ভাটিখানা!
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশাল নগরীতে মাদকের বিস্তার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় নতুন করে আলোচনায় এসেছে নগরীর ভাটিখানা এলাকা। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এই এলাকায় ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় ও ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। মাদকের এই ভয়াবহ বিস্তারে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিশেষ করে ভাটিখানার কয়েকটি প্রধান সড়ক ও এর আশপাশের অলিগলিতে দিন-রাত নির্বিঘ্নে চলে মাদক কেনাবেচার কার্যক্রম। স্থানীয়দের দাবি, এসব মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের সরাসরি প্রভাব পড়ছে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর। ফলে চুরি, ছিনতাই ও মারামারির মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, এলাকার তরুণ ও কিশোরদের একটি বড় অংশ দ্রুতই মাদকের দিকে ঝুঁকছে।

অনুসন্ধানে এবং স্থানীয়দের দেওয়া তথ্যে ভাটিখানা ও এর আশপাশের এলাকার বেশ কয়েকজন চিহ্নিত মাদক কারবারির নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, কাজি বাড়ির নিশাত ও জিতু, চন্দ্রোপাড়ার রাসেল, জোড় মসজিদ এলাকার খান বাবু ও অমি, রোকেয়া আজিম সড়কের রাজন, পান্থ সড়কের হাতকাটা নিজাম, মনির ও হালিম দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। এছাড়া ভাটিখানার শাওন, আল মাদানি সড়কের হাসিব এবং নিউ ভাটিখানার শাহাদতের বিরুদ্ধেও সক্রিয়ভাবে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, ভাটিখানা এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয় রয়েছে। এসব চক্রের সাথে স্থানীয় কিশোর গ্যাং ও উঠতি বয়সী কিছু তরুণের সম্পৃক্ততার অভিযোগও করেছেন এলাকাবাসী।

অনুসন্ধানে আরো চাঞ্চল্যকর তথ্য জানাযায় যে, চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেলের সাথে ডিবি পুলিশের (গোয়েন্দা শাখা) এক অসাধু সদস্যের দীর্ঘদিন ধরে সখ্যতা বা ‘আততায়ীতা’ রয়েছে। অভিযোগ রয়েছে, এই অসাধু যোগসাজশের সুবাদে রাসেল নীরবে মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি এলাকায় একটি বড় মাদকের সিন্ডিকেট তৈরি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভাটিখানার কয়েকজন বাসিন্দা জানান, এলাকাজুড়ে মাদকসংক্রান্ত তৎপরতা বৃদ্ধির কারণে তারা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তাদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান মাঝে মাঝে পরিচালিত হলেও অনেক সময় মূল কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দৃশ্যমান হয় না, যা সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করছে। এলাকার কয়েকজন বাসিন্দা আরও গুরুতর অভিযোগ করেন যে, অনেক সময় অভিযানের আগাম তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না এবং মূল অপরাধীরা পার পেয়ে যায়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া। নির্দিষ্ট কোনো এলাকার বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হচ্ছে এবং অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের সখ্যতার অভিযোগের বিষয়ে তারা জানান, সুনির্দিষ্ট প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অনতিবিলম্বে বরিশাল নগরীর সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে, বিশেষ করে ভাটিখানায় নিয়মিত নজরদারি ও বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন নগরবাসী। স্থানীয়দের মতে, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে কেবল প্রশাসন নয়, পরিবার ও সমাজের সমন্বিত উদ্যোগ এখনই জরুরি।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/