১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪৪
শিরোনাম :
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেপ্তার বরিশালে এইচআইভি সংক্রমণের ঝুঁকিতে প্রায় ৪ হাজার মানুষ সুস্থ প্রজন্ম গঠনে গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিতের আহ্বান বরিশাল বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, ২৪ ঘণ্টায় হতে পারে বজ্রসহ বর্ষণ বরিশালে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে শেবাচিম হাসপাতালের আইসিইউ বরিশাল চৌমাথা বাজারের সামনে মহাসড়ক দখল, বাড়ছে যানজট বরিশালে অটোচালক হত্যা: অভিযুক্তদের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা বরিশালে অনুমোদন ছাড়াই অটোরিকশা ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে যাত্রীরা বরিশালে বিচারিক কার্যক্রমে গতি আনতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের মশাল মিছিল বরিশালে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম ডেঙ্গু নিয়ন্ত্রণে বরিশাল সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান, কমেছে আক্রান্তের হার র‌্যাব-৮ এর অভিযানে গাঁজা ও জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক বরিশালে মাদকবিরোধী অভিযানে স্ত্রী-ছেলেসহ ৫ জন গ্রেপ্তার, তবে পালিয়ে গেলো ‘গাঁজা রফিক’ বরিশালে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে মাদকবিরোধী অভিযানে স্ত্রী-ছেলেসহ ৫ জন গ্রেপ্তার, তবে পালিয়ে গেলো ‘গাঁজা রফিক’

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৬৪ Time View
বরিশালে মাদকবিরোধী অভিযানে স্ত্রী-ছেলেসহ ৫ জন গ্রেপ্তার, তবে পালিয়ে গেলো ‘গাঁজা রফিক’
🔥 Breaking: বরিশালে মাদকবিরোধী অভিযানে স্ত্রী-ছেলেসহ ৫ জন গ্রেপ্তার, তবে পালিয়ে গেলো ‘গাঁজা রফিক’

বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

বরিশাল নগরীর আলেকান্দা রিফিউজি কলোনীর আলোচিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে ‘গাঁজা রফিক’কে অল্পের জন্য ধরতে পারেনি পুলিশ। তবে তার বাসায় অভিযান চালিয়ে স্ত্রী, ছেলে ও সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার (১৪ জুন) রাত ১০টার দিকে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের রিফিউজি কলোনী এলাকায় রফিকের মালিকানাধীন ‘স্নেহা ভবন’-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মো. নাসিমুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রফিকের বাসায় অভিযান চালানো হয়। তবে অভিযানের আগাম তথ্য পেয়ে রফিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বাসায় তল্লাশি চালিয়ে ৬২ পিস ইয়াবা, ৩৯ পুরিয়া গাঁজা, মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৬৯০ টাকা এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— রফিকের স্ত্রী আনু বেগম (৩৮), ছেলে রাতুল ইসলাম (২৪), একই এলাকার উজ্জ্বল হাওলাদার (২৪), ১২ নম্বর ওয়ার্ডের বাপ্পি (২৫) এবং বাকেরগঞ্জ উপজেলার ইমন হাওলাদার (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রিফিউজি কলোনীর ওই বাসাটিকে কেন্দ্র করে মাদকের একটি সক্রিয় নেটওয়ার্ক গড়ে ওঠে। সেখানে নিয়মিত খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের আনাগোনা ছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। অতীতেও তিনি কয়েকবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে রফিক নিজে সরাসরি মাদক বিক্রি না করে পরিবারের সদস্যদের ব্যবহার করে ব্যবসা পরিচালনা করতেন। তিনি বাসার আশপাশে অবস্থান করে পুরো কার্যক্রম তদারকি করতেন এবং পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত সরে যেতেন।
অভিযান পরিচালনাকারী এসআই গোলাম মো. নাসিমুল হক বলেন, “উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রফিকুল ইসলাম ওরফে গাঁজা রফিকসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। পলাতক রফিককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, গত এক যুগেরও বেশি সময় ধরে মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন রফিক। নগরীর বিভিন্ন এলাকায় তার জমি ও বাড়ি রয়েছে বলেও দাবি করেছেন তারা।
পুলিশ জানিয়েছে, বরিশাল মহানগরীতে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযান আরও জোরদার করা হবে এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।


আরও পড়ুন

[related_posts]
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
📢 আপনার মতামত জানান:

এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।

Related News

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন